1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ফুটবলের যাদুকর দিয়াগো মেরাদুনা আর নেই! - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

ফুটবলের যাদুকর দিয়াগো মেরাদুনা আর নেই!

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৭৯৩ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ॥ ফুটবলের যাদুকর, রূপকথার নায়ক দিয়েগো আরমান্দো মেরাডুনা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আজ মারা গেলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০বছর। ফুটবল জগতে তাকে বলা হতো সময়ের সবচেয়ে সেরা খেলোয়াড়।
আর্জেন্টিনার এই ফুটবল যাদুকর বিখ্যাত ছিলেন ইংল্যাণ্ডের বিরুদ্ধে গোল করার জন্য। তার ওই গোলকরাকে বলা হতো-“হ্যাণ্ড অব গড” গোল। তাকে সর্বকালের ফুটবল রূপকথার নায়ক হিসেবে গণ্য করা হয় বিশ্বব্যাপী।

১৯৮৬সালে আর্জেন্টিনার বিশ্বকাপ বিজয় ছিল তারই কারণে। ওই সময় তিনি শ্রেষ্ঠ খেলোয়াড়ের “সোনার বল” উপহার পেয়েছিলেন। ১৯৯০ সালে ইটালিতে অনুষ্ঠিত খেলার চূড়ান্ত পর্বে আর্জেন্টিনাকে তিনিই উঠিয়ে নিয়ে এসেছিলেন। তবে দুঃখজনক হলেও সত্য যে ১৯৯৪ সালের বিশ্বকাপ খেলার সময় মাদকসেবন পরীক্ষায় তিনি উত্তীর্ণ হতে না পারায় তার আন্তর্জাতিক মানের খেলা থেকে বিদায় নিতে হযেছিল।
খেলোয়াড় দিয়াগো মেরাডোনা তার জীবনে তার দেশ আর্জেন্টিনার জন্য যে সুনাম বয়ে এনেছেন তা আজ অবদি অলঙ্ঘনীয়। অন্য কোন ফুটবল খেলোয়াড় তার মত করে নিজের দেশকে এতো উচ্চাসনে উঠাতে পারেন নি। সূত্র: গণমাধ্যম

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT