1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বিদেশী পিস্তল ও ২ রাউণ্ড গুলিসহ একজন ফয়সাল মিয়া রাবের হাতে আটক - মুক্তকথা
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই!

বিদেশী পিস্তল ও ২ রাউণ্ড গুলিসহ একজন ফয়সাল মিয়া রাবের হাতে আটক

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
  • ১০০৫ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ।। হবিগঞ্জের মাধবপুরের মনতলা এলাকা থেকে কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী ফয়সাল মিয়া(২৯)কে ০১টি বিদেশ পিস্তল ও ০২ রাউন্ড গুলি সহ আটক করেছে রেব-১৪, ভৈরব ক্যাম্প।
দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল ও স্কাফ সিরাপের প্রতি আসক্ত হয়ে পড়ছে। ফলে মাদকাসক্ত এ যুব সমাজ মাদকের টাকা জোগাড় করার জন্য বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়ছে দিন দিন। জানা যায়, হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন মনতলা এলাকায় কতিপয় মাদক ও অস্ত্র ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মনতলাসহ আশপাশের এলাকার মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে এবং এরই পাশাপাশি বিভিন্ন এলাকায় মাদক ও অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছে।


বাংলাদেশ রাপিড এ্যাকশন ব্যাটালিয়ন রাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প উক্ত বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ-এর নেতৃত্বে একটি আভিযানিক দল গত ৩ নভেম্বর ৫ ঘটিকায় হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন মনতলা তেমনিয়া নামক স্থানে তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে।
এই অভিযানে মোঃ ফয়সাল মিয়া(২৯), পিতা-মোঃ হাদিস মিয়া, সাং-শ্রীধরপুর, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ’কে আটক করা হয়। আটককৃত ফয়সালের দেহ তল্লাশী করে ০১টি বিদেশী পিস্তল ও ০২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ১,৫০,০০০/- টাকা। ধৃত আসামীর বিরুদ্ধে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তি

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT