1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করার পরামর্শ - মুক্তকথা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করার পরামর্শ

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৭৩ পড়া হয়েছে

ঢাকা: পদ্মাসেতু দুর্নীতি মামলা প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যারা আমাদের সম্মানহানি করেছে সেই বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করতে বলব। কানাডা তখন আমাদের অসহযোগিতা করেছিল। আমি যখন নথিপত্র নিয়ে এসেছিলাম, তখনই বুঝেছিলাম এ মামলার ভিত্তি নেই।

রবিবার, ১২ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর মিরপুরে মার্কস মেডিকেল কলেজের নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী।

মার্কস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা তারিক মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. ইকবাল আর্সানাল, মার্কস গ্রুপের চেয়ারম্যান বেগম ফরিদা মাসুদ খান, মার্কস মেডিকেল কলেজের অধ্যক্ষ মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন, মার্কস গ্রুপের উপ-ব্যবস্থাপক ডা. ইকবাল মাসুদ খান প্রমুখ।

তিনি আরও বলেন, আমাদের ক্ষতি হয়েছে কিনা জানি না, আমাদের লাভই হয়েছে বলে আমি মনে করি। নিজস্ব অর্থায়নে এত বড় একটি প্রকল্প আমরা করতে পারি সেটার প্রমাণ হয়েছে, পদ্মাসেতু হচ্ছে। আর বিশ্বব্যাংক কাগজপত্রের ভিত্তিতে যে কিছু করে না তা প্রমাণিত হয়েছে। তারা কয়েকজন লোকের স্বার্থের জন্য এগুলো করেছে।

পদ্মাসেতু দুর্নীতি মামলার কোনো প্রমাণ না পাওয়ায় গত শুক্রবার, ১০ ফেব্রুয়ারি কানাডার আদালত মামলাটি খারিজ করে দিয়েছে। এছাড়া মামলাটি গুজবের ভিত্তিতে করা হয়েছিলো বলেও জানিয়েছেন বিচারক।

২০১৩ সালের জানুয়ারিতে পদ্মাসেতুতে দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংকের সঙ্গে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল করে বাংলাদেশ। পরে নিজস্ব অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়নে হাত দেয় বাংলাদেশ সরকার। (ভিনিউজ থেকে)

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT