1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বিশ্বের প্রথম উভচর ড্রোন তৈরি করলো চীন - মুক্তকথা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য

বিশ্বের প্রথম উভচর ড্রোন তৈরি করলো চীন

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯
  • ১৩৪৮ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ।। উভচর ড্রোন আবিষ্কার করেছে চীন। গত সোমবার সরকারি সংস্থা সিএসআইসি এই ড্রোন তৈরি করেছে বলে চীন ঘোষণা দিয়েছে। ড্রোনের একটি নামও দেয়া হয়েছে। নাম মেরিন লিজার্ড। চীনের এ দাবী সত্য হলে এটি হবে বিশ্বের প্রথম সশস্ত্র উভচর ড্রোন জাহাজ। এই ড্রোন জলের পাশাপাশি প্রয়োজনে সড়কেও চলাচল করতে পারবে বলে জানা গেছে। বর্তমান এ খবর প্রকাশ করেছে।
এ বিষয়ে গ্লোবাল টাইমস লিখেছে, সব রকমের পরীক্ষায নিরীক্ষার পর লিজার্ড গত ৮ই এপ্রিল কারখানা থেকে বাইরে এসেছে। এই ড্রোনের কাজের পরিধি এক হাজার ২০০ কিলোমিটার। স্যাটেলাইটের মাধ্যমে এই ড্রোনকে নিয়ন্ত্রণ করা যায়।
জাহাজ অবস্থায় ১২ মিটার লম্বা লিজার্ডটি ডিজেল চালিত হাইড্রোজেটের মতো কাজ করে। লুকিয়ে থাকা অবস্থায় লিজার্ডের সর্বোচ্চ গতি হতে পারে ৫০ নটস। ভূমিতে উঠলেই ড্রোনের ভেতর থেকে বেরিয়ে আসে চারটি পা। সর্বোচ্চ ২০ কিলোমিটার প্রতি ঘণ্টায় এগুতে পারে লিজার্ড। তবে ডাঙায় এর গতি আরও বাড়ানো যেতে পারে বলে বিশেষজ্ঞরা দাবি করেছেন। মেরিন লিজার্ডে ইলেক্ট্রো অপটিক্যাল ব্যবস্থা এবং একটি রাডার রয়েছে। দু’টি মেশিন গান, জাহাজ এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে বলে এক জন কর্মকর্তা জানিয়েছেন। যে কোনও জায়গা থেকে খাড়াভাবে উড়তে পারে মেরিন লিজার্ড। সূত্র: বর্তমান বরাতে পিটিআই

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT