1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বৃটেনের কার্ডিফে মহান বিজয় দিবস উদযাপিত - মুক্তকথা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা।

বৃটেনের কার্ডিফে মহান বিজয় দিবস উদযাপিত

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮
  • ১৫২৮ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ।। যথাযোগ্য মর্যাদায় বৃটেনের কার্ডিফ বাংলা স্কুলে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। কার্ডিফ থেকে লিখেছেন বদরুল মনসুর।। বিপুল উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশে ও যথাযোগ্য মর্যাদায় বৃটেনের ওয়েলস রাজ্যের রাজধানী কার্ডিফের শাহ্‌জালাল বাংলা স্কুল এ আয়োজন করে। এ উপলক্ষে স্কুল সেন্টারে গত ১৬ ডিসেম্বর রোববার সকাল ১১ ঘটিকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুল পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ আলী আকবর এর সভাপতিত্বে এবং স্কুল পরিচালনা কমিটির সেক্রেটারি সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এর পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচীর শুরুতেই বাংলা স্কুলের ছাত্র ছাত্রীরা সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা সহ বিজয় দিবসের ওপর কবিতা পাঠ ও আলোচনায় অংশ নিয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেন। স্কুলের প্রধান শিক্ষিকা ফাইমা বেগম, শিক্ষিকা হানিয়া জাহান চৌধুরী ও শিক্ষিকা রুজি সিদ্দীকার সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আক্তারুজ্জামান কুরেশী নিপু, শেখ মোহাম্মদ আনোয়ার, এস এ খান লেনিন, এম এ মান্নান,  কয়সর আলী,  আনকার মিয়া, আব্দুল মুমিন, আব্দুল মোত্তালিব, বেলাল আহমদ ও মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্কুলের ছাত্র আড়ীব আলী, কবিতা আবৃতিতে অংশ নেন সাফা. তামিম, আমরিন আমিনা, শাকিল, জুমানা, ইয়াসিন, সামিরা,  রাউফ, সালমান, জেইনা, আমিরা, আবিদা,  জুনায়েদ,  জাহিন,  জুমাইয়া, তানিশা,  ছাফা,  তামজিদ  ও আদিল সহ স্কুলের অন্যান্য ছাত্র ছাত্রীবৃন্দ।

কার্ডিফ বাংলা স্কুলের ছাত্র-ছাত্রীগন। ছবি: বদরুল মনসুর

সভায় বক্তাগন শাহজালাল বাংলা স্কুলের পক্ষ থেকে মহান বিজয় দিবস অত্যন্ত সফলতার সাথে পালন করার জন্য পরিচালনা পর্ষদকে, বিশেষ করে স্কুলের সেক্রেটারি ও শিক্ষিকাবৃন্দ এবং সকল ছাত্র-ছাত্রীকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করে সবার নিরবিচ্ছিন্ন সহযোগীতায় প্রিয় মাতৃভাষা প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকুক, এই কামনা করেন এবং আয়োজনে যুক্ত সকলকে বিজয়ের শুভেচ্ছা জানান।
স্কুল ম্যানেজমেন্ট কমিটির সেক্রেটারী মোহাম্মদ মকিস মনসুর ও সভার সভাপতি আলহাজ্ব আলী আকবর সমাপনী বক্তব্যে নব প্রজন্মের সন্তানদের হাতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার লক্ষ্যে সবাইকে এক যুগে কাজ করার আহবান জানিয়ে বলেন, আমাদের দেশপ্রেমের অনুভূতি, চিন্তা-চেতনা ভবিষ্যত প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। বিশ্বে রোল মডেল হিসেবে বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদেরও ভূমিকা রয়েছে। প্রবাসীদের প্রত্যেককেই এক একজন ‘রাষ্ট্রদূত’ হিসেবে কাজ করে যাচ্ছেন। আমাদের নব প্রজন্মের সন্তানদের হাতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে দিতে এক যুগে কাজ করে যেতে হবে। বংশের ধারায় আমাদের সন্তানরাও যেনো মুক্তিযুদ্ধের চেতনা আর বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে সারাজীবন মানুষের সেবায় আত্মোৎসর্গ করতে পারে। প্রজন্ম যাতে কখনোই বিভ্রান্ত না হয় সে জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে দিতে হবে আমাদের প্রজন্ম থেকে প্রজন্মে। বিজয় দিবসে এই আমাদের সকলের দীপ্ত শপথ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT