1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বিলেতে বাঙ্গালী... - মুক্তকথা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা

বিলেতে বাঙ্গালী…

সাজেল আহমেদ॥
  • প্রকাশকাল : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ১২৩১ পড়া হয়েছে

কার্ডিফে যথাযোগ্য মর্যাদায় ভাবগম্ভীর পরিবেশে
ঈদ উল আযহা উদযাপিত


আত্মত্যাগ ও বিসর্জনের মহান বার্তাকে বুকে লালন করে গত ৬ই জুন শুক্রবার বৃটেনের ঐতিহ্যবাহী কার্ডিফ শহরের মুসলিম কমিউনিটি বিপুল উৎসাহ উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় হাজারও লোকের উপস্থিতিতে পবিত্র ঈদ উল আযহার নামাজ পড়েন।

কার্ডিফের শাহ্‌ জালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারে সকাল ৮টায় অনুষ্ঠিত ১ম জামাতে ইমামতি করেন মসজিদের ঈমাম ও খতীব মাওলানা কাজি ফয়জুর রহমান এবং সকাল ৯.৩০ মিনিটে দ্বিতীয় জামাতের নামাজ আদায় করান হাফিজ মাওলানা মিফতাউর রহমান কামিল।

রিভারসাইড জালালিয়া মসজিদ এন্ড ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে সকাল ৮টায় অনুষ্ঠিত ১ম জামাতে ইমামতি করেন মসজিদের খতীব মাওলানা আব্দুল মোক্তাদির ও সকাল ১০টায় অনুষ্ঠিত ২য় জামাতের নামাজে ঈমামতি করেন হাফিজ মাওলানা জালাল উদ্দিন।

 

 

খোতবা পূর্ব আলোচনায় ইমামগণ ঈদ উল আযহা আত্মত্যাগের মহিমায় ভাস্বর, মূলত ত্যাগের চেতনা জাগ্রত করে বলে উল্লেখ করেন।

শাহজালাল মসজিদ কমিটির চেয়ারম্যান আব্দুল মুমিন ও সাধারণ সম্পাদক দেওয়ান মাসকুর আহমেদ চৌধুরী টুটুল, জালালিয়া মসজিদের চেয়ারম্যান লিলু মিয়া ও সেক্রেটারি মুহিবুর ইসলাম মায়া সহ অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে ঈদ এর শুভেচ্ছা জানিয়ে উভয় মসজিদ প্রতিষ্টাকাল থেকে আজ অবদি যারা অর্থ, সময় ও শ্রম দিয়ে অক্লান্ত পরিস্রম করেছেন যাদের কারনে আমরা এত সুন্দর মসজিদ পেয়েছি অনেক আমাদের মাঝে নেই তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও মহান আল্লাহ্‌ যেনো তাদেরকে জান্নাতবাসী করেন এবং যারা জীবিত আছেন তাদের সুস্বাস্থ্য ও দীঘায়ু কামনা করে সবার নিকট দোয়া চেয়েছেন। উভয় মসজিদের ইমাম ও খতীবগন দোয়ার মাধ্যমে মুসলিম উম্মার সূখ শান্তি ও সমৃদ্ধি কামনা সহ বাংলাদেশের শান্তি কামনা করেছেন।

এদিকে  বাঙ্গালী জাতিগুষ্ঠীর নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ও জেষ্ঠ্য সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর সহ অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদুল আজহা মানুষকে শান্তি, ত্যাগ ও সাম্য শেখায়। মুসলমানরা কুরবানিকৃত পশুর মাংস অভাবি আত্মীয়স্বজন ও দুঃস্থদের মধ্যে সহায়তা স্বরূপ দিয়ে সবাইকে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করারই ইংগিত দেয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT