1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বিলেতে বাঙ্গালী... - মুক্তকথা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা

বিলেতে বাঙ্গালী…

সাজেল আহমেদ॥
  • প্রকাশকাল : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৪৩৫ পড়া হয়েছে

স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির হয়েগেলো এক মিলনমেলা
বৃটেনের কার্ডিফে “বিগ -হালাল খাবারসামগ্রী উৎসব”


কার্ডিফ


 

গনতন্ত্রের সূতিকাগার নামে খ্যাত বহুজাতিক ও বহুসাংস্কৃতিক দেশ বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের কার্ডিফ-বে ওয়েলস মেলোনিয়াম সেন্টারে আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে প্রতিবছরের মতো গত ১৪ জুন( শনিবার) ও ১৫ জুন(রোববার) দু’দিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে গেলো ‘বিগ- হালাল ফুড ফেস্টিভ্যাল ২০২৫’।

মুসলিম জনগোষ্ঠীর জীবনাচার ও সংস্কৃতি সবার কাছে তুলে ধরতে তৃতীয় বছরের মতো এবারকার চমৎকার আয়োজনে বৃটেনের বিভিন্ন শহর থেকে প্রচুর লোকের উপস্থিতি ছিলো চোখে পরার মতো। স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলার মূল আয়োজক ওয়েলস বাংলাদেশ ইয়ুথ সোসাইটির অন্যতম কো-অর্ডিনেটর বৃটেনে বেড়ে উঠা নব প্রজন্মের সন্তান সাজ হারিছ মেলা সফল করতে সহযোগিতাকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ উৎসব শুধুই খাবারের স্বাদ নয়, বরং সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধনও দৃঢ়কারী এক সফল উদ্যোগ। আগামী বছরও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আয়োজকরাও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর বলেন, প্রতিবছরের মতো এবারও কার্ডিফের বৃহত্তম হালাল খাবার উৎসব যুবসংগঠক সাজ হারিছ দলের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ হালাল উৎসবটি শুধু বাংলাদেশ ও মুসলিম কমিউনিটি নয়, সকল ধর্ম ও সংস্কৃতির মানুষ হালাল খাবারের স্বাদ নেওয়া সহ সব কমিউনিটিকে একত্র হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে।

উল্লেখ্য যে, ‘বিগ -হালাল ফুড ফেস্টিভ্যাল’ হলো বৃটেনের কার্ডিফের একটি বার্ষিক খাদ্য উৎসব, যেখানে স্থানীয় ও আন্তর্জাতিক হালাল রেস্তোরাঁ, ফুড ট্রাক এবং শেফদের তৈরি সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। এ কাজে অংশগ্রহণকারীরা বিভিন্ন সংস্কৃতির হালাল খাবার যেমন বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, আরবি, তুর্কি, দক্ষিণ এশিয়, উত্তর আফ্রিকান এবং কানাডিয়ান সংমিশ্রন হালাল খাবারের প্রেমিকরা একত্রিত হয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের রান্নার স্বাদ উপভোগ করেন। এছাড়াও মেলায়
রকমারী দোকানের পাশাপাশি পারিবারিক বন্ধনের সুযোগ সহ শিশুদের জন্য খেলা ও সৃষ্টিধর্মী কাজের ব্যবস্থা ছিল। হস্তশিল্প ও ইসলামিক কালিগ্রাফি প্রদর্শনী সহ এই ফেস্টিভ্যালের একটি অংশ দান ও স্থানীয় চ্যারিটিকে সমর্থন করে। এছাড়াও অনাথ আশ্রমের জন্য তহবিল সংগ্রহ করা হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT