1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
"মাসিক স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি: পদক্ষেপ ও বিনিয়োগের এখনই সময়" - মুক্তকথা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

“মাসিক স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি: পদক্ষেপ ও বিনিয়োগের এখনই সময়”

শ্রীমঙ্গল প্রতিনিধি॥
  • প্রকাশকাল : শনিবার, ২৯ মে, ২০২১
  • ৭৭৪ পড়া হয়েছে

“মাসিক স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি: পদক্ষেপ ও বিনিয়োগের এখনই সময়” এই প্রতিপাদ্য নিয়ে শ্রীমঙ্গলে পালিত হল বিশ্ব মাসিক দিবস। তিন দিন ব্যাপী এ দিবসের দ্বিতীয় দিনে গত শুক্রবার উপজেলার সাতগাঁও ইউনিয়নের হুগলীছড়া চা বাগানে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রীমঙ্গল উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেম সাগর হাজরা।

ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স(আইডিয়া)এর আয়োজনে ও ওয়াটারএইড ও সিমাভি এর সহযোগীতায় বাগান পঞ্চায়েথ সভাপতি লবিন বুনার্জির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হুগলীছড়া চা বাগানের ব্যবস্থাপক ফুয়াদ হাসান চা শ্রমিকদের স্বাস্থ্যগত অবস্থার উন্নয়নে এই ধরনের অনুষ্ঠানের আয়োজনের উপর গুরুত্ব দেন।
এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যন বিজয় বুনার্জি, ইউপি সদস্য সুমন তাতী, পঞ্চায়েত সভাপতি পলাশ তাতী, সেক্রেটারী অনিল তাতী, কোষাধ্যক্ষ হুগলীছড়ার সজল বুনার্জি, ইউপি সদস্য স্বপন রায়, সদস্য রত্না রানী বিশ্বাস, অভিভাবক গাইতি চাষা, বিনোদ গোয়ালা প্রমুখ এবং আইডিয়া সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার পঙ্কজ ঘোষ দস্তিদার, এডভোকেসী অফিসার বিশ্বজিৎ দেব রায়, ইউনিয়ন ফ্যাসিলিটেটর পরিতোষ মৃধা, সাহেদ আহমেদ ও আতিকুর রহমান প্রমুখ।

এদিবসে শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট, সাতগাঁও ও কালিঘাট ইউনিয়নের হুগলীছড়া ও লাখাই চা বাগানে ধারাবাহিকভাবে প্রায় ৪০০ মানুষের উপস্থিতিতে ভিন্ন ভিন্ন আঙ্গিকে দিবসটি পালন করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে। মূল অংশগ্রহনকারীদের মধ্যে অধিকাংশই ছিল কিশোরী মেয়ে যাদের বয়স মূলত ১১ থেকে ১৭ বছর যাদের জন্য বিবসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT