1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মাস্ক ব্যবহার নিশ্চিত করতে বিভিন্ন স্থানে রেব ৯ এর অভিযানে মামলা ও জরিমানা আদায় - মুক্তকথা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি।

মাস্ক ব্যবহার নিশ্চিত করতে বিভিন্ন স্থানে রেব ৯ এর অভিযানে মামলা ও জরিমানা আদায়

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ২০৪৫ পড়া হয়েছে

মোঃ জাকির হোসেন॥ করোনা মহামারীর দ্বিতীয় ধাক্কা সামলাতে ও মাস্কের ব্যবহার নিশ্চিত করতে(৩ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুরে মৌলভিবাজার শহরের বিভিন্ন স্থানে রেব ৯ এর শ্রীমঙ্গল ক্যম্প কমান্ডার আহমেদ নোমান জাকি’এর নেতৃত্বে সাধারণ মানুষকে অবগত করার লক্ষ্যে অভিযান চালানো হয়।
এসময় ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন রুহুল আমিন। অভিযান চলাকালে ১২ টি মামলা দায়ের করা হয় ও জরিমানা বাবৎ নগদ ২৪শত টাকা আদায় করা হয়।

রেব ৯ এর শ্রীমঙ্গল ক্যম্প কমান্ডার আহমেদ নোমান জাকি বলেন, যতদিন পর্যন্ত করোনার ভ্যাকসিন বাজারে আসেনাই ততোদিন পর্যন্ত ভাইরাসটি নিয়ন্ত্রণে রাখতে মাস্কই একমাত্র শেষ ভরসা। তবে দেখা যাচ্ছে যে অনেকেই মাস্ক ব্যবহারে অনীহা প্রকাশ করছেন ও মুখে মাস্ক ছাড়াই হাট বাজার শপিংমল রাস্তা ঘাটে নির্দিধায় চলাফেরা করছেন যার কারনে নিজেও ঝুঁকির মধ্যে আছেন আর অন্যকেও ঝুঁকির মধ্যে ফেলছেন। তাই এ অবস্থায় মাস্ক পরা নিশ্চিত করতে মাঠে নেমেছেন ভ্রাম্যমাণ আদালত।
তিনি আরো বলেন, এখানে জরিমানা করাটাই আমাদের মূল লক্ষ্য না। আমাদের মুল লক্ষ্য ও উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে সচেতন করা ও ঝুঁকি মুক্ত রাখা, যেন তাদের মাধ্যমে অন্য কারও মধ্যে এই ভয়াবহ ভাইরাস ছড়িয়ে না পড়ে। তারাও যেন নিরাপদ থাকতে পারেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT