1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
লাখাই চা বাগানে মাটি চাপায় ৪ নারী চা শ্রমিকের মৃত্যু - মুক্তকথা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী

লাখাই চা বাগানে মাটি চাপায় ৪ নারী চা শ্রমিকের মৃত্যু

আব্দুল ওয়াদুদ ও মামুনুর রশীদ
  • প্রকাশকাল : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ১০৪৮ পড়া হয়েছে

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাই চা বাগানের উরিষা টিলায় পাহাড়ের মাটি ধসে ৪ নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর ১১টার দিকে।
শ্রীমঙ্গল থানার ওসি শামীমুর রশীদ তালুকদার বলেন, নিজেদের ঘর তৈরীর জন্য ওই ৪ নারী চা শ্রমিক পাহাড়ে সুরঙ্গ করে মাটি আনতে গেলে এ দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ২জন মারা যায়। অন্য ২ জনকে স্থানীয়রা উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

নিহতরা হলেন হিরা ভুমিজ(৩৪), স্বামী-স্বপন ভুমিজ, রিনা ভুমিজ (২২), স্বামী-মিন্টু ভুমিজ, রাধা মালি (৪৫),স্বামী-অরুন মহালী, আকাশ মহালী (১৮), পিতা- অরুন মহালী।

এ ঘটনার খবর পেয়ে ছুটে আসেন সংসদ সদস্য উপাধ্যক্ষ ডঃ মোঃ আব্দস শহীদ, উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম অর রশীদ তালুকদার, কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা। সবাই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে দূর্ঘটনাস্থলে যান। মর্মান্তিক এ ঘটনায় এলাকা জুরে শোকের ছায়ায় ছেয়ে আছে।

উপস্থিত উপাধ্যক্ষ ডঃ আব্দুস শহীদ এম পি সৎকার কাজের জন্য তাৎক্ষনিক ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দান করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন সরকারের পক্ষ থেকে শোকাহত পরিবার গুলোর সবাইকে আর্থিক সহায়তা দেয়ার ব্যবস্থা করা হবে বলে ঘোষনা দেন। ওই এলাকায় যারা বসবাস করেন তাদের সবাইকে আরো সতর্ক থাকার আহ্বান জানান।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT