1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
লোকালয়ে ১০ফুট লম্বা এক অজগর ধরা পড়েছে - মুক্তকথা
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই!

লোকালয়ে ১০ফুট লম্বা এক অজগর ধরা পড়েছে

কমলগঞ্জ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১১৩৩ পড়া হয়েছে

কমলগঞ্জে চা বাগান থেকে অজগর উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ। সোমবার (২৮আগস্ট) ভোরে কমলগঞ্জ সদর ইউনিয়নের ফুলবাড়ি চা বাগান এলাকা থেকে এ পরিবেশকর্মী চঞ্চল গোয়ালা অজগরটি উদ্ধার করেন। পরে সকাল সাড়ে ৭ টায় অজগরটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

স্থানীয়রা জানায়, সকালে কমলগঞ্জ সদর ইউনিয়নের ফুলবাড়ি চা বাগানের মসজিদের পুকুরের পাশে অজগর সাপটি দেখা যায়। খাবারের সন্ধানে সাপটি লোকালয়ে চলে আসছে। পরে লাউয়াছড়া বন্যপ্রাণি বিভাগকে খবর দিলে সোমবার সকাল ৬টায় অজগরটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় তারা।

বন বিভাগ সুত্রে জানা যায়, ফুলবাড়ি চা বাগান থেকে ফোন আসে একটি অজগর সাপ একটা মসজিদের পাশে আছে। পরে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের টিম ও ‘প্লামপ্লরিস ইভির ফিল্ড অ্যাসিসটেন্ট’ চঞ্চল গোয়ালা গিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিয়ে আসেন। সাপটি সুস্থ থাকায় সোমবার সকাল ৭টার দিকে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে বলে জানায় বন্যপ্রাণী বিভাগ।

চঞ্চল গোয়ালা জানান, খবর পেয়ে তিনি সাপটি উদ্ধার করেন। সকাল ৭টার দিকে বৃষ্টির মধ্যেই বনকর্মীদের নিয়ে অজগরটি লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়। লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার সাথে সাথে আমরা অজগর সাপটি উদ্ধার করি। এটা প্রায় ১০ ফুট লম্বা ছিল। সাপটি সুস্থ থাকায় পর্যবেক্ষণ করে সকাল ৭টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

অভিজ্ঞ মহলের অনুমান, বন্যপ্রাণী বসবাসের উপযোগী পাহাড়-জঙ্গল কেটে নেয়ার ফলে সৃষ্ট পরিবেশ বিপর্যয়ের কারণে অজগরটি খাদ্যের খোঁজে লোকালয়ে চলে এসেছে।

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT