1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শিশু সিয়াম পেল জাতীয় পুরস্কার - মুক্তকথা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

শিশু সিয়াম পেল জাতীয় পুরস্কার

কাওসার ইকবাল॥
  • প্রকাশকাল : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৭২০ পড়া হয়েছে

শ্রীমঙ্গল উপজেলার শিশু সিয়াম

ভিডিওচিত্র তৈরি করে পেল জাতীয় পুরস্কার।

আজ রবিবার (২জুন) সকাল ১০ ঘটিকায় গণভবনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে পুরস্কার তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শ্রীমঙ্গলের দি বাডস রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র আহমেদ রেজা সিয়াম “আমার চোখে বঙ্গবন্ধু” শীর্ষক এক মিনিটের ভিডিওচিত্র তৈরি করে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৩য় স্থান অর্জন করে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সিয়াম ক্রেস্ট, সনদপত্র ও সম্মানী লাভ করে।

 

শ্রীমঙ্গলস্থ ইস্পাহানি টি কোম্পানির জেরিন চা বাগানের ডিজিএম মোঃ সেলিম রেজা ও উম্মে ফাতিমার ২য় সন্তান আহমেদ রেজা সিয়াম।পুত্রের এই অর্জনে আবেগাপ্লুত হয়ে সেলিম রেজা বলেন, এই প্রাপ্তি সিয়ামের জীবনে অমূল্য এক স্বীকৃতি। শুধু তাই নয়, এটি আমাদের গোটা পরিবারের জন্য বিশাল কিছু, যা ভাষায় প্রকাশ করার নয়। কৃতজ্ঞতা জানাচ্ছি আয়োজক ও বিচারকদের। বিশেষ করে আমাদের গোটা পরিবারের অন্তরের অন্তস্তল থেকে বিনম্র কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে যিনি শত ব্যস্ততার মাঝেও শিশুদের হাতে কৃতিত্বের স্বাক্ষর তুলে দিয়েছেন। সবার দোয়া কামনা করছি, সিয়াম যেন আগামীতে আরও সুনাম বয়ে আনতে পারে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT