1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জাসদ নেতা সৈয়দ এলাহী হক শেলু - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জাসদ নেতা সৈয়দ এলাহী হক শেলু

বিশেষ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৬৮৫ পড়া হয়েছে

অজানা অনন্ত যাত্রায় শরিক হলেন জাসদ রাজনীতির পরিক্ষিত নেতা এলাহিত হক শেলু। আমরা তার অন্তিম শয্যায় একটি ফুল দিয়ে আমাদের আন্তরিক শোক প্রকাশ করছি।

মৌলবীবাজার জেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের অন্যতম নেতা সৈয়দ এলাহী হক শেলু আর নেই(ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজেঊন)। দীর্ঘ দিন চিকিৎসাধীণ থাকার পর আজ শনিবার, ১সেপ্টেম্বর, ২০২২ইং বার্মিংহামে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মরণব্যাধি কর্কটরোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫বছর।

অসুস্থ নেতার শয্যাপার্শ্বে চিরপরিচিতজনেরা। ছবি: মুক্তকথা

দুই পুত্র-কন্যার জনক সৈয়দ শেলু ছাত্রজীবন থেকেই ছাত্রলীগ ও পরে জাতীয় সমাজতান্ত্রিক দলের রাজনীতিতে যোগ দিয়ে আমৃত্যু প্রত্যক্ষ সক্রিয় ভূমিকা পালন করেন। প্রবাসে এই যুক্তরাজ্যে এসেও দেশীয় বাম ধারার জাসদ রাজনীতির পথে আমৃত্যু সক্রিয়ভাবে কাজ করে গেছেন। তার মৃত্যুর সাথে সাথে লণ্ডনের বার্মিংহাম ও বাংলাদেশে মৌলবীবাজারের রাজনৈতিক অঙ্গনে শোক ও দুঃখের ছায়া নেমে আসে।

তাঁর এই চলে যাওয়ার ক্ষত যেমন উপশমের নয় তেমনি এ ক্ষতিও পূরণ হবার নয় উল্লেখ করে বার্মিংহামের সিপিবি নেতা কমরেড মসুদ আহমদ, লণ্ডনের জাসদ নেতা- কয়ছর আহমদ, সোহেল চৌধুরী, মৌলবীবাজার জেলা জাসদ সভাপতি আব্দুল হক ও জেলা সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন নজরুল, বাংলাদেশ জাসদের সভাপতি আসম সালেহ সোহেল ও সাধারণ সম্পাদক হোসেন আহমদ রাজা, লণ্ডনের নারী নেত্রী সৈয়দা নাজনিন সুলতানা শিখা, বিএনপি নেতা তপন চৌধুরী ও আওয়ামীলীগ নেতা- মর্তুজা আহমদ, মোস্তাফা রহমান বাবলু- (মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিল মিডল্যান্ডস ইউ’কের) পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।

সৈয়দ এলাহি হক শেলুর এ মহা প্রয়াণে আমরাও মুক্তকথা সংবাদপত্র পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোক বিহ্বল পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপণ করছি।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT