1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সমাজের ভয়ে মা সন্তানকে কবর দিলেও কুকুর তাকে বাঁচিয়ে দিল - মুক্তকথা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি।

সমাজের ভয়ে মা সন্তানকে কবর দিলেও কুকুর তাকে বাঁচিয়ে দিল

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ২০ মে, ২০১৯
  • ১০৯৭ পড়া হয়েছে

৩ পায়ে পিংপং

মুক্তকথা সংবাদকক্ষ।। পিং পং জীবন বাঁচালো নবজাতক এক মানবশিশুর। বেশ আগে এক দূর্ঘটনায় একটি পা হারিয়েছিল পিং পং। সে নিয়ে পিং পং-এর কোন দুঃখ ছিল না। আগের মতই চলাফেরা করতে পারে। তবে খুব বেশী দৌড়াতে পারেনা। একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটতে হয় তাকে।
 থাইল্যান্ডে এখন পিংপং’কে নিয়ে গণ ও সংবাদ মাধ্যম খুব মুখর। এই ঘটনায় সে এখন থাইল্যান্ডের মহানায়ক হয়ে উঠেছে। আর হবেই বা না কেনো! শেষ পর্যন্ত নবজাতক মানবশিশুকে নির্ঘাত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে পিংপং। ক’জন মানুষ তা পারে!
নিত্য দিনের মতো এঁদো ময়লার পাশ দিয়েই পিংপং হেটে যাচ্ছিল। হঠাৎই তার নজরে পড়লো মাটিতে পুঁতে রাখা এক মানবশিশুর পা। পশু মনেও জেগে উঠে মানবের প্রতি অজানা দৈব আরতি। পিংপং পা দিয়ে নবজাতকের কাছেই মাটি খুড়তে খুড়তে চিৎকার দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে থাকে। পরে যা হতে পারে! মানুষ আসে, অবাক বিস্ময়ে সকলেই দেখে এক নবজাতক শিশুকে জান্তপুঁতে রাখা হয়েছে। একটি পা বেরিয়ে পড়েছে। আর ওই পা দেখেই পিংপং-এর এমন আহাজারি। 
শিশুটিকে তারাতারি তুলে হাসপাতালে নেয়া হলে তাকে জীবীত পাওয়া যায়। ডাক্তাররা তাকে পরিস্কার করে পরীক্ষা করে দেখেন সে পুরো সুস্থ আছে। ওজন ৫.২ পাউন্ড।
কাহিনীর এখানেই শেষ নয়। পুলিশ অপরাধী মা’কে খুঁজে নিয়ে গ্রেপ্তার করে দেখে সে মাত্র ১৫বছরের এক কিশোরী। পুলিশের ধারনা মা-বাবা ও সমাজকে লুকাতে গিয়েই মেয়েটি এমন কাজ করেছে। তবে ঘটনা যা-ই হয় না কেনো পুলিশ মায়ের বিরুদ্ধে সন্তান পরিত্যাগ ও হত্যা চেষ্টার দায়ে মামলা করেছে।
শিশুটি সুস্থ হালতে হাসপাতালেই আছে। কন্যামাতার মা-বাবা শিশুটিকে লালন-পালনের দায়ীত্ব নিতে চাইলেও স্থানীয় কর্তৃপক্ষ ভেবে দেখছেন তাদের হাতে শিশুকে তুলে দেয়া যায় কি-না। 
পিংপং-ও আগের মতই ৩পায়ে খুড়িয়ে খুড়িয়ে হাটে ওই এঁদো নর্দমার পাশ দিয়ে। মাঝে মাঝে স্বভাববশতঃ ঘেউ ঘেউ শব্দ করে চলে। সূত্র: ব্যাঙ্কক পোষ্ট ও ইন্ডিপেন্ডেন্ট

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT