1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
হরতালের সমর্থনে মৌলভীবাজারে মিছিল - মুক্তকথা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা।

হরতালের সমর্থনে মৌলভীবাজারে মিছিল

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭
  • ১১৩৯ পড়া হয়েছে

মৌলভীবাজার অফিস।। বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে প্রগতিশীলদের ডাকা আজকের (বৃহস্পতিবার) হরতালের সমর্থনে মৌলভীবাজারে মিছিল ও সমাবেশ হয়েছে। বুধবার বিকেলে বামপন্থীদের ডাকা হরতালের সমর্থনে শহরের চৌমোহনা থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে চৌমোহনায় এসে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু জাফর আহমদ। বক্তব্যে তিনি হরতাল পালনের জন্য সবার প্রতি আহবান জানান।
বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারাদেশে অর্ধদিবস হরতাল ডেকেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ ও বামমোর্চা।

প্রসুতি নারীর সেবায় মৌলভীবাজারে এ্যাডভোকেসি সভা

প্রসুতি নারীর সেবায় মৌলভীবাজারে এ্যাডভোকেসি সভা অনুষ্টিত হয়ে গেল বুধবার দুপুরে জেলা ইপিআই ভবনে। স্বাস্থ্য মন্ত্রনারয়ের আয়োজনে সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী’র  সভাপতিত্বে এ্যাডভোকেসি সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ ইসমাইল ফরুক, মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ পার্থ সারথী দত্ত কাননগো। বক্তব্য দেন- বিএমএর সভাপতি সাব্বির হোসেন চৌধুরী, পরিবার পরিকল্পনা বিভাগের (মৌলভীবাজার) মহাপরিচালক আব্দুস সোবহান, ডাঃ সুধাকর কৈরি প্রমূখ। সভায় মাতৃমৃত্যু কমিয়ে নিরাপদ প্রসব, প্রসব পূর্ব ও প্রসব উত্তর নারীদের সেবা কিভাবে আরো বৃদ্ধি করা যায় এর উপর জোর দেন বক্তারা। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, গাইনী, আবাসিক মেডিকেল অফিসারসহ ৬০ জন উপস্থিত ছিলেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT