1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
হায়রে অর্থ! পাষণ্ড পিতা আছড়ে মারলো আড়াই বছরের শিশুকন্যাকে - মুক্তকথা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

হায়রে অর্থ! পাষণ্ড পিতা আছড়ে মারলো আড়াই বছরের শিশুকন্যাকে

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ৩ জানুয়ারী, ২০১৮
  • ৮৯৬ পড়া হয়েছে

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে স্ত্রীর সাথে পারিবারিক কলহের জের ধরে মায়ের কোল থেকে আড়াই বছর বয়সী কন্যা শিশুকে ছিনিয়ে নিয়ে আছড়ে হত্যা করেছে তার বাবা। বুধবার সকালে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইত্তেফাক এ খবর প্রকাশ করেছে।
হরিণাকুণ্ডু থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামানের কথা উল্লেখ করে ইত্তেফাক লিখেছে, শ্রীপুর গ্রামের লিটন মণ্ডলের সাথে স্ত্রী সাদিয়া বেগমের দাম্পত্য কলহ লেগেই থাকত। মঙ্গলবার রাতে সাদিয়া বেগম স্বামী লিটনের পকেট থেকে ৫০ টাকা নেয়। এ নিয়ে আজ বুধবার স্বামী স্ত্রীর মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে লিটন তার স্ত্রীকে মারতে থাকে। স্ত্রী প্রতিবাদ করলে তার কোলে থাকা আড়াই বছরের কন্যা লিথিকে ছিনিয়ে নিয়ে পাকা ঘরের মেঝেতে আছড়ে হত্যা করে। এরপর লিটন পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশু লিথির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT