1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
হেফাজতের সঙ্গে রাজনৈতিক লেনদেন হবে আত্মঘাতী : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু - মুক্তকথা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি।

হেফাজতের সঙ্গে রাজনৈতিক লেনদেন হবে আত্মঘাতী : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ২৯ মে, ২০১৭
  • ১৯০৮ পড়া হয়েছে

হেফাজতে ইসলামের সঙ্গে যে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আত্মঘাতী হবে উল্লেখ করে জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, তেঁতুল হুজুর চক্রের সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা ও রাজনৈতিক লেনদেন করবেন না। এই সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে যে কোনো লেনদেন বাংলাদেশের জন্য আত্মঘাতী, তা মুক্তিযুদ্ধের চেতনার ক্ষতি করবে। তিনি বলেন, সকল ভাস্কর্য রক্ষা করুন। সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় সকল ভাস্কর্য, ইতিহাস, শিল্প-সাহিত্য, ঐহিত্য ও সংস্কৃতির চর্চা রক্ষা করার দায়িত্ব প্রশাসন ও সরকারের ওপর বর্তায়।
গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাসদ ঢাকা মহানগর কমিটি আয়োজিত এক সমাবেশে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, সরকার মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার জন্য বাংলাদেশের সকল ভাস্কর্য রক্ষা করবে। শিল্প সাহিত্যের চর্চা নির্বিঘ্ন করার জন্য সকল পদক্ষেপ নেবে। তিনি বলেন, ভাস্কর্য বাংলাদেশ ও পৃথিবীর হাজার হাজার বছরের ইতিহাস ও ঐহিত্য সংরক্ষণ ও প্রকাশের একটি গুরুত্বপূর্ণ শিল্প মাধ্যম।
ইনু বলেন, যে সাম্প্রদায়িক রাজনীতিকে পেছনে ফেলে বাংলাদেশ গণতান্ত্রিক অসাম্প্রদায়িক সমাজ নির্মাণের পথে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেই উদ্যোগকে বাধা দেওয়ার জন্যই ভাস্কর্যকে উপলক্ষ করে আবার চক্রান্তের রাজনীতি শুরু হয়েছে। জাসদ রাজপথে থেকে সব ধরনের চক্রান্ত প্রতিহত করবে এবং বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত করবে।
ঢাকা মহানগর জাসদের সভাপতি মীর হোসেন আকতারের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে দলীয় নেতা শফিউদ্দিন মোল্লা, ফজলুর রহমান বাবু, নাদের চৌধুরী, ওবায়দুর রহমান চুন্নু প্রমুখ বক্তব্য দেন। খবর ইত্তেফাকের।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT