1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
৪ কোটি টাকার সড়ক নির্মাণ কাজের উদ্বোধন - মুক্তকথা
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই!

৪ কোটি টাকার সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

শ্রীমঙ্গল প্রতিনিধি
  • প্রকাশকাল : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ২৮০২ পড়া হয়েছে

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং আরও বহুদূর এগিয়ে যাবে। দেশের মানুষের কল্যাণে সরকার প্রতিটি সেক্টরে উন্নয়ন করে যাচ্ছে। বিশেষ করে যোগাযোগ খাতে যে পরিমাণ উন্নয়ন করেছে তা দেশে বিরল। সারা বিশ্ব বাংলাদেশকে আজ একটি উন্নত দেশ হিসেবে চেনে।

গতকাল বুধবার সকালে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় সড়ক নির্মাণ কাজের উদ্বোধন কালে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

চার কোটি টাকা ব্যয়ে কালিঘাট ইউনিয়ন, ভাড়াউড়া ও কালাপুর ইউনিয়ন পর্যন্ত ৮.১৯০ কিলোমিটার সড়কের কাজের উদ্বোধন কালে প্রধান অতিথি উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মানুষ কিছু পায়। এসময় তিনি ইঞ্জিনিয়ার ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে উদ্দেশ্য করে আরও বলেন, কাজের মান শতভাগ ভালো হতে হবে। সেদিকে আমরা খেয়াল রাখব। কাজের মান খারাপ করে সরকারের বদনাম করা হবে তা কিছুতেই বরদাস্ত করা হবে না।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এলজিইডি মৌলভীবাজারে নির্বাহী প্রকৌশলী মো. আজিম উদ্দীন সরদার, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT