1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
৩কোটী ৮৮লাখ টাকা ব্যয়ে পৌরসভা ও সৈয়ারপুরে পুকুর উন্নয়ন চলছে - মুক্তকথা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

৩কোটী ৮৮লাখ টাকা ব্যয়ে পৌরসভা ও সৈয়ারপুরে পুকুর উন্নয়ন চলছে

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৬২১ পড়া হয়েছে

পরিবেশের ভারসাম্য বজায় রাখতে দেশের পুকুরসমূহ রক্ষা করতে হবে

– জলবায়ু ট্রাস্ট প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রী

মৌলভীবাজারঃ ৮ অক্টোবর, ২০২০ (বৃহস্পতিবার)।। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, বর্তমান গণতান্ত্রিক সরকার জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব মোকাবিলায় ড্রেন, রাস্তা, পুকুরসহ বিভিন্ন ধরণের পরিবেশ বান্ধব অবকাঠামো নির্মাণ ও সংস্কার করছে।
মন্ত্রী বলেন, ড্রেন নির্মাণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত কারণে স্বল্প সময়ে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতার পানি নিষ্কাশন সহজ হবে। শহরের ভিতর অবস্থিত পুকুর সংস্কার করে জলবায়ু পরিবর্তন জনিত উষ্ণ তাপমাত্রার প্রভাব কিছুটা হ্রাস করা সম্ভব হবে। এ সকল পুকুরের পানি পান ব্যতীত অন্যান্য দৈনন্দিন কাজেও ব্যবহার করা যাবে।
তিনি বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে দেশের পুকুরসমূহ রক্ষা করতে হবে।আজ (৮ অক্টোবর) বিকালে বাংলাদেশ জলবায়ু ট্রাস্টফান্ডের অর্থায়নে মৌলভীবাজার পৌরসভা কর্তৃক রাস্তা, পুকুর উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন কালে প্রধান অতিথির বক্তৃতাকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এসব কথা বলেন।
মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মৌলভীবাজার-৩ (সদর) আসনের সংসদ সদস্য নেছার আহমেদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার ফারুখ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার পৌরসভার সূত্রে জানা যায়, বাংলাদেশ জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে প্রায় ৩ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যয়ে পৌরসভা ও সৈয়ারপুরে দুটি পুকুর উন্নয়নের অংশ হিসেবে ৫৮৫ মিটার রিটেইনিং ওয়াল নির্মাণ, পৌরসভার ভিতরে ১০৭ টি লাইট স্থাপন, পৌর এলাকার ২ হাজার ৩১০ মিটার রাস্তা সংস্কার, ৩২৮ মিটার রাস্তার পাশের আরসিসি ড্রেন, ড্রেনের ওপর স্থাপনের জন্য ২৬০ মিটার স্লাব নির্মাণ করা হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি:  দীপংকর বর, সিনিয়র তথ্য অফিসার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT