1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
৭০জন বৃটিশ এমপি'র চিঠি - মুক্তকথা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

৭০জন বৃটিশ এমপি’র চিঠি

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬
  • ৭৬১ পড়া হয়েছে

লন্ডন: শুক্রবার, ২৩শে অগ্রহায়ণ ১৪২৩।। বাংলাদেশী বংশোদ্ভুত বৃটিশ এমপি রওশনারা আলী তার টুইটার একাউন্টে গত ৮ই ডিসেম্বর লিখেছেন মায়ানমার সরকারের বিরুদ্ধে। তিনি লিখেছেন যে ৭০ জন বৃটিশ এমপি, যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রী বরিস জনসনকে মায়ানমারের আরাকান রাজ্যের রোহিঙ্গাদের উপর মানবতা বিরুধী সামরিক অভিযানের নিন্দা করে এ বিষয়ে বিশেষ পদক্ষেপ নেয়ার দাবী জানিয়েছেন। তিনি নিজেও লিখেছেন পররাষ্ট্র মন্ত্রীকে।

৭ই ডিসেম্বর স্বাক্ষরযুক্ত এক সরকারী চিঠিতে তিনি লিখেছেন যে, মায়ানমারের রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও ‘হিউমেন রাইটস ওয়াচ’ এর বিবরণ পাঠে আমরা আমাদের গভীর দুশ্চিন্তার কথা জানাচ্ছি। সংস্থা ৩টি তাদের বিবরণে জানিয়েছে যে মায়ানমার, উত্তর রাখাইন রাজ্যে বিচার বিবেচনহীনভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার দফতরের উদৃতি দিয়ে তিনি তার পত্রে আরও লিখেছেন, “গত ৯ই অক্টোবর মায়ানমার সীমান্তের তিনটি জায়গায় ৯জন সীমান্তরক্ষী পুলিশকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে মায়ানমারের নিরাপত্তা রক্ষীবাহিনী নির্বিচারে ওই রাজ্যে অত্যাচার চালিয়ে যাচ্ছে।” জাতিসংঘ হাইকমিশনারের দফতর বলেছে যে প্রানভয়ে হাজার হাজার মানুষ বাড়ীঘর ছেড়ে পালিয়ে গিয়েছে। কারণ ওই ৯জন সীমান্ত পুলিশ হত্যার কারণে মায়ানমারের সরকারী বাহিনী অত্যাচার, হত্যা, লুন্ঠন, নারী ধর্ষণ, বাড়ীঘর ও মসজিদ ধ্বংসের মত জঘণ্য মানবতা বিরুধী অপরাধমূলক কাজ চালিয়ে যাচ্ছে।

তিনি লিখেছেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলেছে যে মায়ানমারের নিরাপত্তারক্ষী বাহিনী সামরিক বাহিনীর সমর্থনে উত্তর রাখাইন রাজ্যের নিরীহ মানুষের উপর হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি করেছে এবং বহু বাড়ীঘর জ্বালিয়ে দিয়েছে। অসংখ্য গ্রেপ্তার করেছে, বালিকা ও নারী ধর্ষণের মত ঘটনাও ঘটিয়েছে।

গত ১৩ই নভেম্বর ‘হিউমেন রাইট ওয়াচ’ প্রকাশ করেছে একটি ‘সেটেলাইট ফুটেজ’ যেখানে দেখা যায় ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা এলাকায় বাড়ীঘর জ্বলিতেছে। এ থেকে পাওয়া গেছে যে মোট তিনটি এলাকার ৪৩০টি দালান পুরিয়ে দেয়া হয়েছে বিগত অক্টোবরের শেষে আর নভেম্বরের শুরুতে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT