1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
৯২ আরোহীকে নিয়ে কৃষ্ণসাগরে রুশ বিমান - মুক্তকথা
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই!

৯২ আরোহীকে নিয়ে কৃষ্ণসাগরে রুশ বিমান

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬
  • ২২৩৯ পড়া হয়েছে

লন্ডন: সোমবার, ১০ই পৌষ ১৪২৩।। ৯২ আরোহীকে নিয়ে কৃষ্ণসাগরে ভেঙে পড়ল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের একটি বিমান। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ওই ঘটনায় বিমানের সব যাত্রীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। যেখানে বিমানটি ধ্বংস হয়েছে সেই স্থানটি চিহ্নিত করা হয়েছে। সেখানে জীবিত কাউকে পাওয়া যায়নি। সামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি সেনা বাহিনীর একটি বাদক দল ও সাংবাদিকদের নিয়ে উড়োজাহাজটি সিরিয়ার লাটাকিয়ায় যাচ্ছিল।

স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে সোচি থেকে ওড়ার পরেই বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাসেঙ্কভ কৃষ্ণসাগরে বিমানটি ধ্বংস হওয়ার খবর নিশ্চিত করে জানান, সোচি উপূকল থেকে ছয় কিলোমিটার দূরে সাগরে কয়েকটি মৃতদেহ উদ্ধার করেছেনে উদ্ধারকর্মীরা। ওই এলাকার সাগরে প্রায় দেড় কিলোমিটার এলাকায় টুপোলেভ-১৫৪ বিমানটির ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গিয়েছে। একটি কেএ-৩২ হেলিকপ্টার ও সাতটি নৌযান নিয়ে সেখানে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

রুশ ফেডারেশনের কাউন্সিল কমিটি অন ডিফেন্স অ্যান্ড সিকিউরিটির চেয়ারম্যান ভিক্টর ওজেরভ নাশকতার সম্ভাবনা নাকচ করে বলেছেন, যান্ত্রিক গোলযোগের কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT