1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
পর্তুগালে সড়ক দুর্ঘটনায় শমসের নগরের আতিকুর রহমান নিহত - মুক্তকথা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় শমসের নগরের আতিকুর রহমান নিহত

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭
  • ৬৬১ পড়া হয়েছে

পর্তুগালে সড়ক দূর্ঘটনায় আতিকুর রহমান নামে এক তরুণ নিহত হয়েছেন। পর্তুগালের পর্যটন শহর আলগার্ভের ফারোতে মঙ্গলবার ১৫ আগস্ট এই দূর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরো অন্ততঃ আট বাংলাদেশি। নিহত আতিকুর মৌলভীবাজারের কমলগঞ্জ উপ‌জেলার শম‌শের নগরের বাসিন্দা।
জানা গেছে, সকালে দুর্ঘটনায় আহত আতিকুরকে পর্তুগালের রাজধানী লিসবনের সান্তা মার্তা হাসপাতালে নেয়া হলে রাত ন’টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত বাকি আটজন আলগার্ভের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় বাংলাদেশি এই তরুণের মৃত্যুতে পর্তুগালের বাংলাদেশি ক‌মিউ‌নিটি খুবই মর্মাহত ও শোকাচ্ছন্ন হয়েছে। খবর বাংলাভাষী থেকে সংগৃহীত।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT