1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নাফ নদীতে রোহিঙ্গাবাহী নৌকা ডুবে গিয়ে ১৯জনের মৃত্যু। লাশ উদ্ধার - মুক্তকথা
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই!

নাফ নদীতে রোহিঙ্গাবাহী নৌকা ডুবে গিয়ে ১৯জনের মৃত্যু। লাশ উদ্ধার

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭
  • ১১৯১ পড়া হয়েছে

লন্ডন: কক্সবাজারে নাফ নদীতে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবির ঘটনায় ১৯টি লাশ উদ্ধার হয়েছে। টেকনাফের শাহপরীর দ্বীপে সাগর থেকে লাশগুলো উদ্ধার করা হয়। গতকাল রাতে রোহিঙ্গাদের বহনকারী নৌকাটি ডুবে গিয়েছিল।
সকালে উদ্ধার হওয়া লাশসহ নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে গিয়ে দাঁড়াল। গতকাল রাতে আরেকটি নৌকাডুবির ঘটনায় চার জনের লাশ পাওয়া গিয়েছিল।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, গতকাল রাতে মিয়ানমার থেকে শত শত রোহিঙ্গা নৌকায় করে শাহপরীর দ্বীপে গিয়ে আশ্রয় নিয়েছে। রোহিঙ্গাদের বহনকারী ওই নৌকাগুলো রাত সাড়ে ১১টার দিকে মাঝির ঘাট পয়েন্টে পৌঁছানোর পর একটি নৌকা ডুবে যাত্রীরা নিখোঁজ হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মইনউদ্দিন খান বলনে, স্থানীয় লোকজন ও অনুপ্রবেশকারী রোহিঙ্গারা আজ সকালে নাফ নদীর বিভিন্ন জায়গায় ১৭টি লাশের খোঁজ পেয়ে পুলিশকে খবর দেয়। গতকাল রাত সাড়ে ১১টার দিকে দুই শিশুর লাশ পাওয়া গিয়েছিল।
ওসি বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল লাশগুলো উদ্ধার করে। লাশগুলোর মধ্যে সাতটি পরিবারের ১০ শিশুও রয়েছে। নিহতদের পরিচয় জানা যায়নি। সূত্র: ডেইলি ষ্টার.নেট থেকে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT