1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ইতালি এবার ৩১ হাজার শ্রমিক নেবে কিন্তু কৌটা নেই বাংলাদেশের - মুক্তকথা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য

ইতালি এবার ৩১ হাজার শ্রমিক নেবে কিন্তু কৌটা নেই বাংলাদেশের

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ২১ জানুয়ারী, ২০১৮
  • ৬৫৫ পড়া হয়েছে


প্রতিবছরের মতো এবারও ইতালি সরকার মৌসুমি ভিসাসহ অন্যান্য ক্যাটাগরির স্পন্সর-২০১৮ অফিসিয়াল গেজেট প্রকাশ করেছে। এতেকরে বিশ্বের বিভিন্ন দেশের শ্রমিক মৌসুমি ভিসাসহ অন্যান্য ভিসার জন্য আবেদন করতে পারবে। কিন্তু অন্যান্য বারের মত এবারও বাংলাদেশের কোনো কৌটা রাখেনি ইতালি সরকার। এ নিয়ে একটানা ছয় বছর ইতালিতে বাংলাদেশী কোনো শ্রমিক মৌসুমি ভিসায় যাওয়ার সুযোগ পাচ্ছে না। ‘কারেন্টনিউজ ডটকমডটবিডি’এ খবর প্রকাশ করেছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে লিখা অনলাইনটির খবরে জানা যায়, গত ১৫ ডিসেম্বর ইতালির মন্ত্রণালয়(ডিপিসিএম) কর্তৃক প্রকাশিত উক্ত গেজেট মোতাবেক এশিয়ার মধ্যে বাংলাদেশ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩০ হাজার ৮৫০ জন শ্রমিক বিভিন্ন ক্যাটাগরিতে ইতালিতে আসতে পারবেন।
ওই সূত্র মতে, অনিয়মের কারণে ২০১২-১৮ পর্যন্ত বাংলাদেশের কোনো কোটা নেই। ইউরোপের একমাত্র দেশ ইতালিতে মৌসুমি ভিসায় আসার সুযোগ থাকলেও বাংলাদেশিরা আসার পর আইনের সঠিক নিয়ম না মানার কারণে কোটা বরাদ্দ অফিসিয়ালি বন্ধ করে দেয়া হয়। এর কোনো কূটনৈতিক সমাধানও হয়নি। যদিও বাংলাদেশ দূতাবাস এ সমস্যা সমাধানে কূটনৈতিক আলোচনা অব্যাহত রেখেছে।
এ ব্যাপারে রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবাহান সিকদার যুগান্তরকে জানান, বাংলাদেশের জন্য কোটা পুনরায় ফিরে পেতে দূতাবাস থেকে ইতালির মন্ত্রণালয় পর্যায়ে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। তবে কোটা আবার চালু করা হবে বলে আশ্বাস দিয়েছে ইতালি কর্তৃপক্ষ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT