1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সিএনজি অটোরিকশার সংর্ঘষ, পা ভাঙ্গলো ৬ষ্ট শ্রেণীর এক ছাত্রীর - মুক্তকথা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

সিএনজি অটোরিকশার সংর্ঘষ, পা ভাঙ্গলো ৬ষ্ট শ্রেণীর এক ছাত্রীর

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ১ এপ্রিল, ২০১৯
  • ৮০৯ পড়া হয়েছে

প্রনীত রঞ্জন দেবনাথ।। মৌলভীবাজারের কমলগঞ্জে পাওয়ার টিলার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে পা ভেঙ্গেছে ৬ষ্ট শ্রেণীর এক শিক্ষার্থীর। দূর্ঘটনাটি ঘটেছে, বুধবার সকালে কমলগঞ্জ উপজেলা চৌমুহনী এলাকায়। আহত শিক্ষার্থী কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্রী এবং কমলগঞ্জ পৌরসভার নগর এলাকার বাবুল মিয়ার মেয়ে মুন্নি আক্তার(১২)।
সিএনজি গ্রুপের উপজেলা সভাপতি আলমাছ মিয়া জানান, সিএনজি করে বিদ্যালয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা পাওয়ার টিলার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংর্ঘষে ঘটনাস্থলেই মুন্নি আক্তারের একটি পা ভেঙ্গে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।
কমলগঞ্জ থানার ওসি মো: আরিফুর রহমান জানান, ঘটনাটি তাকে কেউ জানায়নি, তবে তিনি খবর নিচ্ছেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT