1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ট্রেনের নিচে পড়ে পা কাটল এক কিশোরের - মুক্তকথা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

ট্রেনের নিচে পড়ে পা কাটল এক কিশোরের

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি॥
  • প্রকাশকাল : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬৫৬ পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে সিলেট অভিমুখী সুরমা মেইলের চাকায় এক কিশোরের পায়ের গুড়ালি কাটা পড়েছে। গুরুতর আহত কিশোরকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শুক্রবার সকাল সাড়ে ৭টায় শমশেরনগর স্টেশনের ডাউন আউটার সিগনাল এলাকায় এ ঘটনা ঘটে। কিশোরের নাম শান্ত মিয়া (১৫)। সে শমশেরনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের খছরু মিয়ার ছেলে।
শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সিলেট অভিমুখী ৯ নং আপ সুরমা মেইল সকাল সাড়ে ৭টায় শমশেরনগর স্ট্রেশন ছেড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ডাউন ইউটার সিগনাল এলাকায় এ ট্রেনের চাকার নিচে পড়ে কিশোর শান্ত মিয়ার একটি পায়ের গুড়ালি কেটে যায়। ঘটনার খবর পেয়ে তার পরিবার এসে তাকে উদ্ধার করে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এলাকাবাসী জানান, কিশোর শান্ত মিয়া এ সময় রেলপথ এলাকায় ঘাস কাটছিল। হঠাৎ ট্রেন আসতে দেখে সে রেলপথ এলাকা থেকে সরে যাওয়ার সময় তার একটি পা রেলপথে থেকে যায়। ফলে ট্রেনের চাকায় তার একটি পায়ের গুড়ালি কাটা পড়ে। শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার সেলিম হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT