1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন - মুক্তকথা
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি রাস ও নিঙোল চাকৌবা, খাসিয়া বর্ষবিদায়, শমশেরনগর বাজারে অগ্নিকান্ড। মণিপুরি মহা রাসলীলা উৎসবে মন্ত্রী নিতাই রায় চৌধুরী… সামাজিকভাবে নিষ্পত্তি করতে না পারলে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। লকডাউনের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল। শত প্রানের উচ্ছ্বাসে হয়ে গেলো লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’ হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা।

উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

শ্রীমঙ্গল প্রতিনিধি॥
  • প্রকাশকাল : শনিবার, ২৯ মে, ২০২১
  • ২৭৩৮ পড়া হয়েছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন, মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, শ্রীমঙ্গল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র মীর এম এ সালাম, সাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন শীল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা ক্রিড়া সংস্থার সেক্রেটারি মিলন দাস গুপ্ত, সাবেক জাতীয় ফুটবলার ইকরাম রানা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল, সাবেক কৃতি ফুটবলার ও পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন, পীযুষ দত্ত, ও এম এ মতিন প্রমুখ।

খেলাটি পরিচালনা করেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি মিজানুর রহমান মিজান, সহকারি রেফারি আবুল কাশেম, এবাদুর রহমান চৌধুরী, সিরাজুল ইসলাম সেলু। উদ্বোধনী খেলায় শ্রীমঙ্গল পৌরসভাকে ৩.০ গোলে হারিয়ে জয়লাভ করে সাতগাঁও ইউনিয়ন দল।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT