1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কমলগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবী তুলেছেন সাংসদ আব্দুস শহীদ - মুক্তকথা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি।

কমলগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবী তুলেছেন সাংসদ আব্দুস শহীদ

শ্রীমঙ্গল প্রতিনিধি॥
  • প্রকাশকাল : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ১০৯৩ পড়া হয়েছে

মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি নিজের নির্বাচনী এলাকা কমলগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের দাবি জানিয়েছেন সংসদে। গত রোববার, ৬ জুন দুপুরে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমীন চৌধুরী’র সভাপতিত্বে সম্পূরক বাজেট অধিবেশন চলাকালীন সম্পুরক বাজেট আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ দাবি জাতীয় সংসদে উত্তাপন করেন। সংসদে বক্তব্যকালে এই সাংসদ চা শ্রমিকদের মজুরী বৃদ্ধির কথাও সংসদবক্তব্যে তুলে ধরেন। এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সংসদে উপস্থিত ছিলেন।
তার নির্বাচনী এলাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রায় তিনশ’ ৫৮ একর জমি আছে জানিয়ে এই সাংসদ বলেন, এই যায়গায় একটি হাসপাতাল বা মেডিকেল কলেজ অথবা একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে জায়গা ক্রয় বা জমি অধিগ্রহণের প্রয়োজন পড়বে না বলে সংসদকে জানান। আর এ কারণেই আমি একটি মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব করছি। এসময় তিনি চা শ্রমিকদের মজুরী বৃদ্ধির দাবী উত্থাপন করে বলেন- “এ চা শ্রমিকরা বঙ্গবন্ধুর খুব আপনজন।” মহামারি কোভিডের সময়ও তারা কাজ বন্ধ করে নাই। প্রত্যেকটি শ্রমিক কাজে গিয়েছে। চা উৎপাদন করেছে। তাই তাদের মজুরি বৃদ্ধির দাবি করছি।
জেলাবাসীর প্রানের দাবী সংসদে উত্থাপন করায় উনার নির্বাচনী এলাকা শ্রীমঙ্গল কমলগঞ্জের জনসাধারণ এমপিকে অভিনন্দন জানিয়েছেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT