1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
উদ্ধার হওয়া গোখরা সাপের ডিম ফুটে ১৫টি বাচ্চা - মুক্তকথা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

উদ্ধার হওয়া গোখরা সাপের ডিম ফুটে ১৫টি বাচ্চা

ভ্রাম্যমান প্রতিনিধি॥
  • প্রকাশকাল : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩৪৮৯ পড়া হয়েছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদ্ধার হওয়া গোখরা সাপের ডিম ফুটে ১৫টি বাচ্চার জন্ম হয়েছে। শনিবার বাচ্চাগুলো ডিম থেকে বের হয়ে আসে। সপ্তাহ দিন পর এগুলোকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

শ্রীমঙ্গলস্থ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষক বিভাগের রেঞ্জ কার্যালয়ে তত্ত্বাবধানে বাচ্চা সাপগুলো রয়েছে।

জানা যায়, গত ১৪ জুলাই বনবিভাগের লোকজন খবর পেয়ে মৌলভীবাজারের কমলঞ্জ উপজেলার তিলকপুর গ্রামের এক বসত বাড়ি থেকে একটি খৈয়া গোখরা সাপ ও ১৫ টি ডিম উদ্ধার করে। তাদের এই উদ্ধার কাজে সহযোগিতা করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও স্থানীয় বন্যপ্রাণী সেচ্ছাসেবী সংগঠন স্ট্যান্ট ফর আওয়ার অ্যান্ডেঞ্জার্ড। উদ্ধারের পরের দিন সাপটি লাউয়াছড়া বনে ছেড়ে দেওয়া হয়। এবং ডিমগুলো রেখে দেয়া হয় বনবিভাগের কার্যালয়ে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষক বিভাগ এর সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ডিমগুলো ফুটার জন্য যাবতীয় ব্যবস্থা করে আমরা রক্ষণাবেক্ষণ করছিলাম। এতে আমরা সফল হয়েছি। একটি ডিমও নষ্ট হয়নি। পাঁচ-সাত দিন পর বাচ্চা সাপগুলোকে লাউয়াছড়ায় ছেড়ে দেয়া হবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT