1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
চা-শ্রমিকদের অনুদান ও দুটি বিদ্যালয় ভবনের উদবোধন করলেন পরিবেশমন্ত্রী - মুক্তকথা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা।

চা-শ্রমিকদের অনুদান ও দুটি বিদ্যালয় ভবনের উদবোধন করলেন পরিবেশমন্ত্রী

সংবাদ বিজ্ঞপ্তি॥
  • প্রকাশকাল : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৯৬ পড়া হয়েছে
জুড়ী (মৌলভীবাজার), ১১ সেপ্টেম্বর

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন শনিবার মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় এককালীন আর্থিক অনুদান বিতরণ করেন। সমাজসেবা অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে তিনি ৩ হাজার ৪ শত ৪৭ জন চা শ্রমিকের মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ১ কোটি ৭২ লক্ষ ৩৫ হাজার টাকা বিতরণ করেন। এছাড়াও, তিনি ১০ জন সংস্কৃতিসেবীর মাঝে ২৫ হাজার টাকা এবং ১ জন দুরারোগ্য রোগীকে ৫০ হাজার টাকা বিতরণ করেন।

আজ অপর এক অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে
উত্তর ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন এবং ১কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে শিলঘাট চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াস ব্লকসহ নবনির্মিত ভবনের শুভ উদবোধন করেন।

অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী বলেন, বর্তমান সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। তিনি আরো বলেন, জনগণের স্বার্থ ও বনভূমি সংরক্ষণের লক্ষ্যে জুড়ী উপজেলার লাঠিটিলায় দেশের তৃতীয় বঙ্গবন্ধু সাফারি পার্ক নির্মাণ করা হবে। এর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের উদ্দেশে তিনি বলেন, সাফারি পার্কের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। জুড়ীতেই নির্মাণ করা হবে বঙ্গবন্ধু সাফারি পার্ক।

জুড়ী উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল প্রমুখ। সূত্র: দীপংকর বর, সিনিয়র তথ্য অফিসার; পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রণালয়, ঢাকা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT