1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নগদ অর্থ বিতরণ - মুক্তকথা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক

ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নগদ অর্থ বিতরণ

শ্রীমঙ্গল(মৌলভীবাজার) প্রতিনিধি॥
  • প্রকাশকাল : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৬৫ পড়া হয়েছে

শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে দ্বিচক্রযান(বাইসাইকেল) ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার ১০ সেপ্টেম্বর, সকালে শ্রীমঙ্গল ভানুগাছ রোড জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়াধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা(পার্বত্য চট্টগ্রাম ব্যতিত)” কর্মসূচীর আওতায় শিক্ষা বৃত্তি ও এই দ্বিচক্রযান বিতরণ করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে ৫৫জন ক্ষুদ্র নৃগোষ্টি শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, প্রাথমিক পর্যায়ে ১৫০ জনকে ২৪০০ টাকা করে, ৬ষ্ট হতে ১০ম শ্রেনী পর্যন্ত ৭০ জনকে ৬০০০ টাকা করে, একাদশ হতে দ্বাদশ শ্রেনীর ৩০ জন ছাত্রীদেরকে ৯৬০০ টাকা করে মোট ২৫০ জন শিক্ষার্থীর মাঝে ১০ লক্ষ ৬৮ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সহকারি কমিশনার (ভূমি) সন্দীপ তালুকদার, অফিসার ইনচার্জ শামীম অর রসিদ তালুকদার, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যেতি চৌধুরী ও ক্ষুদ্র নৃ-ত্বাত্তিক জনগোষ্টি নেতা জনক দেব বর্মাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT