1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক - মুক্তকথা
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি রাস ও নিঙোল চাকৌবা, খাসিয়া বর্ষবিদায়, শমশেরনগর বাজারে অগ্নিকান্ড। মণিপুরি মহা রাসলীলা উৎসবে মন্ত্রী নিতাই রায় চৌধুরী… সামাজিকভাবে নিষ্পত্তি করতে না পারলে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। লকডাউনের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল। শত প্রানের উচ্ছ্বাসে হয়ে গেলো লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’ হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা।

জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

সংবাদ বিজ্ঞপ্তি॥
  • প্রকাশকাল : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৮১ পড়া হয়েছে
ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২২:

জাতীয় সংসদ উপনেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এমপি’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।

মন্ত্রী শোকবার্তায় জানান, মহান স্বাধীনতাযুদ্ধ, দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা এবং নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে তিনি অসামান্য অবদান রেখেছেন। তাঁর মতো একজন মহিয়সী নারী ও রাজনৈতিক নেতার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।

আজ এক শোকবার্তায় মন্ত্রী মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, বর্ষীয়ান এ রাজনীতিবিদ ১১ সেপ্টেম্বর ২০২২ রাত ১১টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন(ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

সংবাদ সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি:- দীপংকর বর, জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ঢাকা।
এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT