1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মৌলবীবাজার প্রেস ক্লাবের নির্বাচন - মুক্তকথা
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি রাস ও নিঙোল চাকৌবা, খাসিয়া বর্ষবিদায়, শমশেরনগর বাজারে অগ্নিকান্ড। মণিপুরি মহা রাসলীলা উৎসবে মন্ত্রী নিতাই রায় চৌধুরী… সামাজিকভাবে নিষ্পত্তি করতে না পারলে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। লকডাউনের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল। শত প্রানের উচ্ছ্বাসে হয়ে গেলো লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’ হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা।

মৌলবীবাজার প্রেস ক্লাবের নির্বাচন

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৭৩১ পড়া হয়েছে

সরোয়ার সভাপিত, নুরুল ইসলাম শেফুল সম্পাদক

 

মৌলভীবাজার প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে সরওয়ার আহমদ ও সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম শেফুল নির্বাচিত হয়েছেন।

গত শনিবার (৫ অক্টোবর) বিকেলে প্রেস ক্লাব কার্যালয়ে নির্বাচন হয়। রোববার (৬ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশ করা হয়।

নির্বাচনে সহ-সভাপতি পদে মৌসুফ এ চৌধুরী(সম্পাদক, দেশপক্ষ), শ ই সরকার জবলু (খবরপত্র), যুগ্ম সম্পাদক পদে হোসাইন আহমদ (যুগান্তর/সিলেটের ডাক), সৈয়দ বয়তুল আলী(বাংলাদেশ প্রতিদিন), কোষাধ্যক্ষ পদে মামুনুর রশিদ মহসিন(ভার-প্রাপ্ত সম্পাদক, মুক্তকথা), দপ্তর সম্পাদক আবুল হায়দার মো. তরিক(চ্যানেল এস/দৈনিক ঢাকা প্রতিদিন), প্রচার ও প্রকাশনা তুহিন জুবায়ের(ইন্ডিপেনডেন্ট টিভি) ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ওমর ফারুক নাঈমকে(কালবেলা) নির্বাচিত করা হয়।

কার্যকরী সদস্য পদে শাহ অলিদুর রহমান(সময় টিভি), জসিম উদ্দিন(সম্পাদক মনুবার্তা), আব্দুল আজিজ(নয়াদিগন্ত), মিন্টু দেশওয়ারা (ডেইলি স্টার) ও আশরাফ আলী(দৈনিক সিলেট মিরর) নির্বাচিত হয়েছেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT