1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশনের সদস্য নির্বাচিত হয়েছেন রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত - মুক্তকথা
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি রাস ও নিঙোল চাকৌবা, খাসিয়া বর্ষবিদায়, শমশেরনগর বাজারে অগ্নিকান্ড। মণিপুরি মহা রাসলীলা উৎসবে মন্ত্রী নিতাই রায় চৌধুরী… সামাজিকভাবে নিষ্পত্তি করতে না পারলে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। লকডাউনের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল। শত প্রানের উচ্ছ্বাসে হয়ে গেলো লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’ হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা।

আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশনের সদস্য নির্বাচিত হয়েছেন রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত

শ্রীমঙ্গল প্রতিবেদক।
  • প্রকাশকাল : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৪৪৩ পড়া হয়েছে

আইসিএসসি সদস্য নির্বাচিত হলেন রাষ্ট্রদূত আব্দুল মুহিত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশনের (আইসিএসসি) সদস্য নির্বাচিত হয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত। তিনি ২০২৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত চার বছরের জন্য আইসিএসসির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

আজ শনিবার (৯ নভেম্বর) জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মুহিত বলেন, বাংলাদেশের এই জয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ ২.০ এর প্রতি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর আস্থা ও বিশ্বাস এবং জাতিসংঘে বাংলাদেশের সক্রিয় ভূমিকা ও অবদানেরই স্বীকৃতি।

আইসিএসসি হলো জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা প্রতিষ্ঠিত একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিশন, যা ১৫ সদস্যের সমন্বয়ে গঠিত। জাতিসংঘের মানবসম্পদ ব্যবস্থাপনা, ক্ষতিপূরণ দেওয়া, কর্মীদের প্রাপ্যতা ইত্যাদি বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত এবং সুপারিশের কাজ করে থাকে এই কমিশন।

পেশাদার কূটনীতিক, রাষ্ট্রদূত মুহিত ২০২২ সালের জুলাই মাসে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের দ্বিতীয় কমিটির (ইকোনমিক ও ফিন্যান্সিয়াল কমিটি) চেয়ার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ইউএনডিপি/ ইউএনএফপিএ/ ইউএনওপিএসের এক্সিকিউটিভ বোর্ডের ২০২৪ সালের জন্য সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কৃতি সন্তান রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত আন্তর্জাতিক পরিমন্ডলে এই স্বীকৃতি পাওয়ায় শ্রীমঙ্গল তথা মৌলভীবাজারবাসীর মনে আনন্দের দোলা লেগেছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT