1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
লাশ ফেরত দিল বিএসএফ - মুক্তকথা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

লাশ ফেরত দিল বিএসএফ

আব্দুল ওয়াদুদ
  • প্রকাশকাল : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২০২ পড়া হয়েছে

নিহত বাংলাদেশী যুবকের লাশ ফেরত দিল বিএসএফ


 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশী যুবক প্রদীব বৈদ্য এর লাশ ফেরত দিয়েছে ভারত।

সোমবার সকাল সাড়ে দশটায় কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নের চাতলাপুর চেকপোস্টে বিজিবি-বিএসএফ এর উপস্থিতিতে ভারতীয় পুলিশ বাংলাদেশী পুলিশের নিকট লাশ হস্তান্তর করে। এসময় নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। হস্তান্তর কার্যক্রমে বিজিবি এর পক্ষে উপস্থিত ছিলেন ৪৬ বিজিবি আমতলী বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ আবুল কালাম ও কুলাউড়া থানার ওসি (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য।

উল্লেখ্য, গত শনিবার রাত ৮টার দিকে কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার ইরানী থানার রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ১৮৫২ নম্বর পিলারের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) গুলিতে প্রদীপ বৈদ্য নিহত হন।

পরে বিএসএফ লাশ নিয়ে ভারতের ঊনুকুটি (কৈলাশহর) হাসপাতালে রাখে। নিহত প্রদীপ একই এলাকার শৈলেন্দ্র বৈদ্যের পুত্র।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, চাতলাপুর স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারতীর পুলিশ সোমবার সকালে কুলাউড়া থানা পুলিশের কাছে প্রদীপ বৈদ্যের মরদেহ হস্তান্তর করে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে নিহতের মরদেহ হস্থান্তর করা হবে।

এ ব্যাপারে বিজিবি ৪৬ শ্রীমঙ্গল ব্যাটালিয়নের সিও লে. কর্নেল জাকারিয়া জানান, এ ঘটনায় ভারতের বিএসএফের সাথে যোগাযোগ করে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানানো হয়েছে। দুই একদিনের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে ফ্লেগ মিটিং হবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT