1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বাজপড়ে এক চেয়ারম্যানের মৃত্যু - মুক্তকথা
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি রাস ও নিঙোল চাকৌবা, খাসিয়া বর্ষবিদায়, শমশেরনগর বাজারে অগ্নিকান্ড। মণিপুরি মহা রাসলীলা উৎসবে মন্ত্রী নিতাই রায় চৌধুরী… সামাজিকভাবে নিষ্পত্তি করতে না পারলে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। লকডাউনের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল। শত প্রানের উচ্ছ্বাসে হয়ে গেলো লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’ হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা।

বাজপড়ে এক চেয়ারম্যানের মৃত্যু

কমলগঞ্জ সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৬৫৩ পড়া হয়েছে

বজ্রপাতের বিকট শব্দে হৃদযন্ত্র বন্ধ হয়ে
ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের মৃত্যু


মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতের বিকট শব্দে হার্ট অ্যাটাক করে এক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সীমান্তবর্তী ৯নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুর রহমান। সোমবার (৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে ইসলামপুর ইউনিয়নে মোকাবিল গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি আর সাথে বজ্রপাত হচ্ছিল। বিকেলে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান গরুর জন্য কৃষি জমিতে ঘাস কাটতে যান। হঠাৎ’ বিকট শব্দে বজ্রপাতের ফলে ফজলুর রহমান হার্ট অ্যাটাক করে মারা যান।

ইসলামপুর ইউপি সদস্য আবু আব্দুল্লাহ জানান, পরিবারের সদস্যরা তাকে জানিয়েছেন সোমবার দুপুরে ফজলুর রহমান উনার ধানি জমিতে গেছেন। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে কৃষি জমির মধ্যে উনার লাশ পরে থাকতে দেখা যায়। পরে তার স্বজনরা বাড়িতে নিয়ে আসে। মৃত্যুটা কিভাবে হয়েছে জানতে চাইলে তিনি বলেন, মুখের পুরো অংশ কালো হয়ে গেছে। বজ্রপাতের বিকট শব্দে তিনি হার্ট অ্যাটাক করেন বলে পরিবার ও স্বজনদের ধারণা। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় স্থানীয় গোলের হাওর ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কমলগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর জানান, ইসলামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর মৃত্যুর বিষয়টি শুনে সোমবার সন্ধ্যায় মোকাবিলা গ্রামে গিয়ে নিহত পরিবারের শোকাহত স্বজনদের সাথে স্বাক্ষাৎ করে সমবেদনা জ্ঞাপন করেন।

One thought on "বাজপড়ে এক চেয়ারম্যানের মৃত্যু"

Comments are closed.

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT