| শ্রীমঙ্গলে সাংবাদিক এর বিরুদ্ধে বিএনপি নেতার মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন |
|
মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও সাংবাদিক মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির) এর বিরুদ্ধে বিএনপি ওয়ার্ড নেতার দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বেলা ১২টায় কলেজ রোডস্থ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই ডন এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সিনিয়র মোঃ কাওছার ইকবাল, সাংবাদিক ইসমাইল মাহমুদ, সৈয়দ আমিরুজ্জামান, প্রেসক্লাবের সহ-সম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, কার্যকরী কমিটির সদস্য আবুজার বাবলা, মামুন আহমেদ, এম এ রকিব, সৈয়দ ছায়েদ আহমদ, রুবেল আহমেদ, আমজাদ হোসেন বাচ্চু প্রমূখ। প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন মানবাধিকার ঐক্য পরিষদ শ্রীমঙ্গল এর সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সবুজ, নিরাপদ সড়ক চাই এর সভাপতি আমজাদ হোসেন রনি, ইসলামী ছাত্র ঐক্য পরিষদ এর আহবায়ক মাহমুদুল হাসান নাঈম, বাংলাদেশ কিন্ডারগার্ডেন এ্যাসোসিয়েশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান চৌধুরী, অ্যাকটিভ সিটিজেনস গ্রুপ (এসিজি-স্বাস্থ্য) টিআইবি এর যুগ্ন আহবায়ক মসুদ হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, শ্রীমঙ্গল পৌর বিএনপির ২ নং ওয়ার্ড আহবায়ক কমিটির সদস্য আলতাফুর রহমান নাজমুল হাসান দীর্ঘদিন ধরে নানা ধরণের প্রতারণা, জালিয়াতিসহ বিভিন্ন অন্যায়-দুর্নীতির সাথে জড়িত। তার বিরুদ্ধে কেউ টু-শব্দটি করলে বা তার অপকর্মের প্রতিবাদ করলে মামলা করে হয়রানি, নানা ধরনের ভয়-ভীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট করে প্রতিবাদকারীদের নাজেহাল করেন তিনি। আলতাফের যন্ত্রণায় অতিষ্ঠ উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও। আলতাফুর রহমান কর্তৃক হয়রানি মামলা থেকে রেহাই পায়নি সরকারি কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে বিএনপি নেতা এবং গণমাধ্যমকর্মীরাও। আলতাফুর রহমানের প্রতারণা, দুর্নীতি ও নানা অনিয়ম নিয়ে শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নির্ভিক অনুসন্ধানী সাংবাদিক এহসান বিন মুজাহির সংবাদ প্রকাশ করেন। এর জেরে দীর্ঘ ৬ মাস পর উদ্দেশ্যপ্রণোদিতভাবে মৌলভীবাজার আদালতে সাংবাদিক এহসানের বিরুদ্ধে তিনি মিথ্যা ও হয়রানি মামলা করেন। মানবন্ধনে নেতৃবৃন্দ অনতিবিলম্বে এহসান বিন মুজাহির এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং মামলাবাজ আলতাফুর রহমান এর বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেয়ার দাবি জানান। অন্যথায় সাংবাদিকসমাজ বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণে বাধ্য হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন। এ বিষয়ে মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন বলেন, শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটির সাথে এ বিষয়ে আজ কথা বলব। ওয়ার্ড নেতার বিরুদ্ধে দ্রুত দলীয় ব্যবস্থা নেওয়া হবে। শ্রীমঙ্গল দুদকের আয়োজনে দুর্নীতিবিরোধী দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে ও অর্থায়নে, শ্রীমঙ্গল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শ্রীমঙ্গল উপজেলাধীন ১৯টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬। আজ সোমবার(৮ এপ্রিল) শ্রীমঙ্গলের সুনামধন্য বিদ্যাপীঠ নটর ডেম স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় সেমিফাইনাল ও ফাইনাল প্রতিযোগিতা। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর রফি আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জের উপ পরিচালক মোঃ এরশাদ মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মুহিবুল্লাহ আকন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা(অতিরিক্ত দ্বায়িত্ব) শামসুন্নাহার পারভীন, নটর ডেম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রশান্ত নিকোলাস ক্রুজ। এছাড়াও উপস্থিত ছিলেন দুপ্রকের সহ-সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ও সুচিত্রা ধর, সাধারণ সম্পাদক আব্দুর রউপ তালুকদার, সদস্য সৈয়দ ছায়েদ আহমদ, হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী, অয়ন চৌধুরী, উম্মে নাফিসা মাইমুনাহসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র সদস্য মোঃ কাওছার ইকবাল ও উম্মে নাফিসা মায়মুনা।
১৯টি মাধ্যমিক বিদ্যালয়ের বিতার্কিকদের প্রাণবন্ত উপস্থিতি ও অংশগ্রহণে বাছাই পর্ব অনুষ্ঠিত হয় ৬ এপ্রিল সোমবার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে। বিতর্কের বিষয় ছিল আইনের শাসনের অভাবই দুর্নীতি বিস্তারের মূল কারণ। ৮ এপ্রিল বুধবার নটের ডেম স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব। বিতর্কের বিষয় ছিল অভাব নয় সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ এবং জবাবদিহিমুলক সরকার ব্যবস্থাই পারে দুর্নীতি দমন ও প্রতিরোধ করতে। সেমিফাইনালে অংশগ্রহণ করে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, বাডস রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ এবং নটর ডেম স্কুল এন্ড কলেজ। সেমিফাইনালে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় ও নটর ডেম স্কুল এন্ড কলেজ বিজয়ী হয়ে চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে নটর ডেম স্কুল এন্ড কলেজকে হারিয়ে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়নের পুরস্কার লাভ করে। সেরা বিতার্কিকের পুরস্কার লাভ করে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের দলনেতা মোঃ আসাদুজ্জামান শিহাব। চূড়ান্ত পর্বে মডারেটরের দ্বায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক অনিরুদ্ধ সেনগুপ্ত, বিচারকের দ্বায়িত্ব পালন করেন শিক্ষক মোঃ জয়নুল আবেদীন, ঝুমু রাণী দেবনাথ ও স্বপ্না মজুমদার। বক্তারা বলেন, এসব আয়োজনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তানরা আরও মেধাবী হবে এবং নীতি নৈতিকতায় উদাহরণ সৃষ্টি করবে। যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং দেশের নেতৃত্বে ও প্রতিনিধিত্বে অপার ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। শিক্ষার্থীদের জন্য দুদকের এসব আয়োজনের মাধ্যমে মাইলফলক সৃষ্টি হবে। তবে বিতর্কের মতো অতি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় সরকারের আরও বেশি করে পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করেন বক্তারা। |