1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট - মুক্তকথা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট

বিশ্বজিৎ নন্দি।
  • প্রকাশকাল : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৬২ পড়া হয়েছে

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলার মিছিল সমাবেশ
মার্কিন বানিজ্য চুক্তি বাতিলের দাবি


মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী  বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অদ্য দুপুর ১:৩০টায় মৌলভীবাজার চৌমুহনায় জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দীর সভাপতিত্বে এবং জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধরের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাবেক সভাপতি রেহনোমা রুবাইয়াৎ, শহর শাখার সাধারণ সম্পাদক শ্যামল সরকার প্রমুখ নেতৃবৃন্দ।

সমাবেশ করে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিক্ষোভ মিছিল করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, একটি বৈষম্যহীন সুন্দর বাংলাদেশের স্বপ্নে বিভোর জনগণ গত ২০২৪ এর গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটায়। আমরা চেয়েছিলাম এই দেশের ওপর কারও প্রভূত্ব চলবে না। কিন্তু অচিরেই বৈষম্যহীন চেতনাকে পদদলিত করে ড. মোহাম্মদ ইউনুস সরকার বিভিন্ন দেশে বিরোধী চুক্তিতে লিপ্ত হোন। দেশের বন্দর সেদিন বিদেশিদের দিতে গেলে বামপন্থীরা আন্দোলন সংগ্রাম করে তা প্রতিহত করে।

এর পরেই শুরু করেন নতুন খেলা। আমেরিকার স্বার্থে ১৩১ শর্তের ভিত্তিতে দেশের শিল্প, কৃষি, বাণিজ্য ধ্বংস করে নির্বাচনের ৩ দিন আগে আমেরিকার সাথে বাংলাদেশের বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। এখন অতিরিক্ত দামে আমেরিকার কাছ গম আনা শুরু হয়েছে। তাছাড়া আমেরিকার স্বার্থেই অতিরিক্ত দামে সকল পণ্য আমদানি করতে হবে। তাদের স্বার্থে যাদের বাণিজ্যিক সম্পর্ক নেই সেই দেশের সাথে বাংলাদেশ বাণিজ্য করতে গেলে তাদের অনুমতি নিতে হবে। যাহা প্রকারান্তরে চুক্তির আড়ালে বাংলাদেশকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ রাখা।

দেশের সাধারণ মানুষের সাথে মিলিত হয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, মার্কিন বাণিজ্য চুক্তিসহ দেশবিরোধী সকল চুক্তি বাতিলের দাবি জানায়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT