1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি'র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা - মুক্তকথা
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি রাস ও নিঙোল চাকৌবা, খাসিয়া বর্ষবিদায়, শমশেরনগর বাজারে অগ্নিকান্ড। মণিপুরি মহা রাসলীলা উৎসবে মন্ত্রী নিতাই রায় চৌধুরী… সামাজিকভাবে নিষ্পত্তি করতে না পারলে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। লকডাউনের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল। শত প্রানের উচ্ছ্বাসে হয়ে গেলো লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’ হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা।

অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা

কাওছার ইকবাল।
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৬৭ পড়া হয়েছে
শ্রীমঙ্গল হাইল হাওরে অভিযান

‎সাড়ে ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ


‎মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে অবৈধভাবে মাছ শিকার ও নেটের বাঁধ নির্মাণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে আনুমানিক সাড়ে ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ করা হয়।

‎১ অক্টোবর বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত হাইল হাওরের অন্তর্গত চেংছড়ি, সানন্দা, বছনীখাল, বেরীর বোল, হাওরী খালসহ বিভিন্ন জলমহালে এ অভিযান পরিচালনা করা হয়।

‎অভিযানে জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে জলমহালে স্থাপন করা অবৈধ নেটের বাঁধ উচ্ছেদ করা হয়।

‎অভিযানটি পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান। অভিযানে সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জয় বণিক। আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল।

‎অভিযানকালে বিভিন্ন জলমহাল থেকে অবৈধভাবে ব্যবহৃত ১০০টি রিং জাল জব্দ করা হয়। এসব জালের মোট দৈর্ঘ্য প্রায় ১ হাজার মিটার এবং আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। এ ছাড়া ২০টি মশারি জাল জব্দ করা হয়। এসব জালের মোট দৈর্ঘ্য প্রায় ৪ হাজার মিটার এবং আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।

‎সব মিলিয়ে জব্দ করা অবৈধ জালের মোট আনুমানিক মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা। পরে বিধি মোতাবেক জব্দ করা অবৈধ জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। পাশাপাশি জলমহালে অবৈধভাবে স্থাপন করা নেটের বাঁধ উচ্ছেদ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান জানান, হাইল হাওরের জলজ জীববৈচিত্র্য রক্ষা, দেশীয় মাছের প্রজনন ও অবাধ বিচরণ নিশ্চিত করা এবং অবৈধভাবে মাছ শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



বিদ্যালয় বইথলি ও জলখাবার বাক্স বিতরণ
 

 


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন জনমিলন কেন্দ্রে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফারুক আহমেদ।

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি’র কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী সাঈফুল আজম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান খান, মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস খান, পতনঊষার ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুস শহীদ, যুগ্ম আহবায়ক জুনেদ আহমদ, সমাজসেবক সুলেমান আহমেদসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পতনঊষার বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ করা হয়।



‘আজকের বিজ্ঞান আগামী দিনের প্রযুক্তি’ প্রতিপাদ্যে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

 


‎

‎‘আজকের বিজ্ঞানই হলো আগামী দিনের প্রযুক্তি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দি বাডস্ রেসিডেনসিয়্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (২৮ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ বিজ্ঞান মেলা উদ্বোধন করেন দি বাডস্ রেসিডেনসিয়্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য জি এম শিবলি। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ হাসান মো. মোর্শেদুল আলম, গভর্নিং বডির সদস্য সুলতান মোহাম্মদ ইদ্রিস লেদু, আমজাদ হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

‎বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে শিক্ষার্থীরা বাৎসরিক বিজ্ঞান মেলায় তাদের উদ্ভাবিত প্রকল্প সাজিয়ে রাখে এবং দর্শকদের কাছে তাৎক্ষণিক এর ফলাফল ও উপকারিতা তুলে ধরে। ৩য় হতে ১২শ শ্রেণির ছাত্র-ছাত্রীরা ০৩( তিন)টি গ্রুপে বিভক্ত হয়ে উদ্ভাবক শিক্ষার্থীরা মোট ১০১টি স্টল মেলায় উপস্থাপন করে। ৩য় থেকে ৫ম শ্রেণির ছাত্ররা মোট ৪৮টি স্টল, ৬ষ্ট থেকে ৮ম শ্রেণির ছাত্ররা মোট ৪৫টি স্টল এবং ৯ম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্ররা মোট ৮টি স্টল নিয়ে বিজ্ঞান মেলা-২০২৬ এ অংশ গ্রহণ করে।

‎বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ও প্রদর্শনী উপস্থাপন করে। দিনব্যাপী এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।

‎মেলা শেষে বিভিন্ন বিভাগে সেরা স্টলের উদ্ভাবকদের পুরস্কৃত করা হয়। পুরষ্কার বিতরণ করেন গভর্নিং বডির সদস্য ও ফিনলের ডিজিএম মো: আমজাদ হোসেন।


 

এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

 

 


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রীমঙ্গল উপজেলা শাখার নবগঠিত ৩১ সদস্যের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টায় শ্রীমঙ্গল শহরের রিজিক রেস্টুরেন্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

‎শ্রীমঙ্গল উপজেলা এনসিপির আহ্বায়ক দেওয়ান কয়েছ আহমেদের সভাপতিত্বে এবং সদস্যসচিব সাহেদ আহমেদের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. রেজওয়ান আহমেদ রাজু।

‎এ সময় উপস্থিত ছিলেন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ গোয়ালা, যুগ্ম আহ্বায়ক শুকুর মিয়া, যুগ্ম সদস্যসচিব মো. আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক মো. ইয়াসিন তালুকদার, সহসাংগঠনিক সম্পাদক মো. কাইয়ুম মিয়া ও মোহাম্মদ হোসাইন আহমেদ জয়।

‎সভায় নবগঠিত কমিটির সদস্যদের পারস্পরিক পরিচয় করিয়ে দেওয়া হয়। পাশাপাশি শ্রীমঙ্গল উপজেলা পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।


শ্রীমঙ্গল উপজেলার বিদ্যালয়সমুহের গার্লস গাইডদের
দীক্ষা দান অনুষ্ঠিত

‎‎শ্রীমঙ্গল উপজেলার বিদ্যালয়সমুহের গার্লস গাইডদের দীক্ষা দান অনুষ্ঠিত হয়। উপজেলার ১৫ বিদ্যালয়ের প্রায় ৪৫০ জন গার্লস গাইড দীক্ষা গ্রহণ করে।
‎
‎বৃহস্পতিবার (১ অক্টোবর) শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের শুরুতে গার্লস গাইডদের অংশগ্রহণে অনুষ্ঠিত গার্ড অফ ওনারের মাধ্যমে অতিথিদের বরণ করা হয়। এরপর পবিত্র কুরআন তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

‎উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের পর শুরু হয় মূল অনুষ্ঠান দীক্ষা দান পর্ব। উপজেলার ১৫ বিদ্যালয়ের প্রায় ৪৫০ জন গার্লস গাইডের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় দীক্ষা দান অনুষ্ঠান।
‎
‎বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশনের শ্রীমঙ্গল উপজেলা কমিশনার রীতা দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত গার্লস গাইডদের দীক্ষা দান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কমিশনার নূরজাহান সুয়ারা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা(অ:দা:) শামসুন্নাহার পারভিন, জেলা স্কাউটস সম্পাদক মাধুরি মজুমদার, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা দাশ, স্কাউটস জেলা কোষাধ্যক্ষ হেমপ্রভা সিনহা, উপজেলা স্কাউটস সম্পাদক প্রতিমা গোস্বামী, উপজেলা স্কাউটস কোষাধ্যক্ষ নাজনীন বেগম কামালী, সাবেক স্কাউটস কমিশনার প্রভাসিনী সিনহা, উপজেলা স্কাউটসের সাবেক সহ-সভাপতি মীরা ভট্টাচার্য।
‎
‎গাইডারদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের রুবানা আহমেদ, বিষামনি উচ্চ বিদ্যালয়ের মৌসুমী দেব, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের সুষ্মিতা দে, কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের স্বপ্না মজুমদার,  রেসিঃ মডেল গার্লস স্কুল এন্ড কলেজের সুবর্ণা দেব, সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের শুভ্রা দে, বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের প্রতিমা গোস্বামী, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের সুপ্রিয়া দেবনাথ, দি বাডস রেসিঃ মডেল স্কুল এন্ড কলেজের নাজনীন বেগম কামালী, পল হ্যারিস উচ্চ বিদ্যালয়ের নাফিসা তাবাসসুম, ধোবারহাট উচ্চ বিদ্যালয়ের অমরিল দত্ত, বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের রিতা দত্ত, ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মুন্নী শীল, ভুনবীর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বাবলী দত্ত।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT