1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নির্বাচন কমিশন পুনর্গঠন ৫ সদস্যের সার্চ কমিটি হচ্ছে - মুক্তকথা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার

নির্বাচন কমিশন পুনর্গঠন ৫ সদস্যের সার্চ কমিটি হচ্ছে

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ১৫ জানুয়ারী, ২০১৭
  • ৬১৫ পড়া হয়েছে

রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ

লন্ডন: রোববার, ১লা মাঘ ১৪২৩।। রাষ্ট্রপতি আবদুল হামিদ নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের জন্য শিগগিরই পাঁচ সদস্যবিশিষ্ট সার্চ কমিটি গঠন করবেন। ইউএনবি-এর বরাত দিয়ে ‘যায়যায়দিন’এনটিভি অনলাইন এ খবরটি দিয়েছে। ‘যায়যায়দিন’ লিখেছে, পরিচয় প্রকাশে অনিচ্ছুক বঙ্গভবনের এক কর্মকর্তা বলেন, রাষ্ট্রপতি দ্রুত সার্চ কমিটি গঠন করবেন। ওই কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং নির্বাচন কমিশনারদের (ইসি) নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে।

ওই কর্মকর্তা জানান, ১৮ জানুয়ারি ইসি পুনর্গঠনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ শেষ হবে। এই সংলাপ শেষ হওয়ার পরই দ্রুত সার্চ কমিটি গঠন করা হবে।

ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ ২৩টি রাজনৈতিক দল আলাদাভাবে রাষ্ট্রপতির সঙ্গে ইসি পুনর্গঠন নিয়ে আলোচনা করেছে। ১৬ থেকে ১৮ জানুয়ারির মধ্যে সংলাপে অংশ নিতে আটটির বেশি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের সময় বেশির ভাগ রাজনৈতিক দল সিইসি ও ইসি নিয়োগ করতে একটি আইন পাসের প্রস্তাব করেছিল। কিন্তু এবার এ প্রস্তাব বাস্তবায়নের সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে।
প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান, ২০১২ সালে ২৪টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের পর চার সদস্যবিশিষ্ট সার্চ কমিটি গঠন করেন। সেই ধারাবাহিকতায় রাষ্ট্রপতি আবদুল হামিদও সার্চ কমিটি গঠন করতে যাচ্ছেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ নির্বাচন কমিশন গঠন বিষয়ে গত ১৮ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেন। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ এই ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT