1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
অনগ্রসর শব্দকর জনগোষ্ঠীকে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হিসেবে অন্তর্ভুক্তির দাবী - মুক্তকথা
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রয়াত মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার।

অনগ্রসর শব্দকর জনগোষ্ঠীকে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হিসেবে অন্তর্ভুক্তির দাবী

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫১৮ পড়া হয়েছে

অনগ্রসর শব্দকর জনগোষ্ঠী ও শিক্ষার্থীদের ৮দফা দাবিতে
স্মারকলিপি পেশ ও মতবিনমিয়

মৌলভীবাজারের কমলগঞ্জে অনগ্রসর শব্দকর জনগোষ্ঠীকে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হিসেবে অন্তর্ভুক্ত, শব্দকর শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, শিক্ষা সহায়তাসহ ৮ দফা দাবিতে উপজেলা নির্বাহি কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বুধবার(২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা শব্দকর জনগোষ্ঠীর শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে স্মারক লিপি প্রদানের পূর্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহি কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন লেখক-গবেষক আহমদ সিরাজ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, প্রধান শিক্ষক নিরঞ্জন দেব, শব্দকর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি প্রতাপ শব্দকর, সাধারণ সম্পাদক উপেন্দ্র শব্দকর, শব্দকর ছাত্র উন্নয়ন পরিষদ নেতা শান্ত শব্দকর প্রমুখ।

মতবিনিময় সভায় অনগ্রসর শব্দকর জনগোষ্ঠীকে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হিসেবে গেজেটভুক্ত, শব্দকর শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, শিক্ষা সহায়তাসহ ৮ দফা; শব্দকর স্কুল, কলেজগামী ছাত্রছাত্রীদের বৃত্তি সহায়তা, বৃত্তিমূলক সরকারী প্রশিক্ষনের সুযোগ; সরকারি চাকুরিতে অগ্রাধিকার প্রদান করা, বিধবাভাতা, বয়স্কভাতা; প্রতিবন্ধীভাতা ভাতা, লোক সংস্কৃতির বাদ্যযন্ত্রের সহায়তা, গৃহহীনদের গৃহ প্রদান ও বেকার কর্মক্ষম শব্দকরদের কর্মসংস্থানের দাবি জানান।

উপজেলা নির্বাহি কর্মকর্তা মাখন চন্দ সূত্রধর তার বক্তব্যে শব্দকর সম্প্রদায়ের ৮ দফা দাবির প্রতি নৈতিক সমর্থন ব্যক্ত করে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT