1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
অনুর্ধ ১৬ বালক ও বালিকাদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা - মুক্তকথা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১

অনুর্ধ ১৬ বালক ও বালিকাদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ২১ নভেম্বর, ২০১৬
  • ৬৯২ পড়া হয়েছে
Juri_n

পুরস্কার ও সনদ বিতরণ করছেন অতিথিগন।

জুড়ি, মৌলভীবাজার (বিশেষ প্রতিনিধি) : সোমবার, ৫ই অগ্রহায়ণ ১৪২৩।। জুড়িতে অনুর্ধ ১৬ বালক ও বালিকাদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গত শনিবার। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচি ২০১৬-১৭ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে জুড়ি উপজেলার অনূর্ধ-১৬ বালক ও বালিকাদের (একক ও দ্বৈত) ব্যাডমিন্টন প্রতিযোগিতা ১৯ নভেম্বর শনিবার জুড়ি উপজেলার জুড়ী মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়, নিরোধ বিহারী উচ্চ বিদ্যালয়, শিলুয়া উচ্চ বিদ্যালয় ও মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়, জুড়ী উপজেলার এ ৪টি মাধ্যমিক বিদ্যালয় এর শির্ক্ষাথীরা ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। বালক একককে জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের তামিম শাহ চ্যাম্পিয়ন হয়, চ্যাম্পিয়নের সাথে ২য় হয় শিলুয়া উচ্চ বিদ্যালয়ের নুরুল ইসলাম। বালক দ্বৈত জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়দল চ্যম্পিয়ন হয় ও চ্যাম্পিয়নের সাথে ২য় হয় নিরোধ বিহারী উচ্চ বিদ্যালয়দল। বালিকাদের একককে জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের মরিয়ম খাঁন চ্যাম্পিয়ন হয়, চ্যাম্পিয়নের সাথে ২য় হয় মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের জয়নব আফলা। বালিকাদের দ্বৈতে জুড়ি মডেল উচ্চ বিদ্যালয়দল চ্যাম্পিয়ন হয়, চ্যাম্পিয়নের সাথে ২য় হয় মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় দল।

জুড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাস এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার ও সনদ বিতরন করেন জুড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে কথা বলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ, জুড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্জ শফিক আহম্মদ। আর‌ও বক্তব্য রাখেন ব্যাডমিন্টন ক্রীড়া প্রশিক্ষক বিজন চন্দ্র দাস, সাইদুর রহমান, ও কমল অধিকারী।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT