1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আগর-আতর শিল্পের উন্নয়নে কাজ করছে সরকার - মুক্তকথা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

আগর-আতর শিল্পের উন্নয়নে কাজ করছে সরকার

সংবাদ বিজ্ঞপ্তি
  • প্রকাশকাল : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৬২২ পড়া হয়েছে
– পরিবেশমন্ত্রী
বড়লেখা (মৌলভীবাজার), ২০ জুলাই, বুধবার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, দেশের আগর-আতর শিল্পের উন্নয়নে কাজ করছে সরকার। এলক্ষ্যে বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় কৃত্রিম পদ্ধতিতে কম সময়ে সম্পূর্ণ বৃক্ষে উন্নতমানের আগর রেজিন সঞ্চয়নকারী কিট ও এর সফল প্রয়োগ পদ্ধতি উদ্ভাবন করার কার্যক্রম নেওয়া হবে। এছাড়া বিদেশের বাজারে বাংলাদেশি আগর কাঠ, তেল ও আগরজাত পণ্যের সহজ প্রবেশার্থে মান পরীক্ষণ ও গুণগত মান নির্ধাণের ব্যবস্থা করা হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী বুধবার বিকেলে বড়লেখার আজিমগঞ্জ বাজারে ‘বাংলাদেশ আগর এন্ড আতর ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন’ আয়োজিত অনুষ্ঠানে বন্যাদুর্গতদের মধ্যে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, অনেক কাল আগ থেকেই দেশে আগর-আতর এর কাজ চলমান থাকলেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটিকে ক্ষুদ্রশিল্প হিসেবে ঘোষণা করেছেন এবং এর উন্নয়নে কাজ করছেন। মন্ত্রী বলেন, কোভিড ১৯ ও ইউরোপে চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে তেল, গ্যাস এবং দ্রব্যমূল্যের উর্ধগতি হয়েছে। যুদ্ধ শেষ হলে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। মন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থদের ব্যক্তি, রাস্তাঘাটের উন্নয়নে সম্ভাব্য সবকিছু করা হবে।

এসোসিয়েশনের সভাপতি আনছারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী, বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার এবং নারী শিক্ষা একাডেমী ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ কে এম হেলাল উদ্দিন প্রমুখ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT