1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ইজতেমায় বড়লেখা উপজেলা থেকে আগত দুই মুসল্লির মৃত্যু - মুক্তকথা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার

ইজতেমায় বড়লেখা উপজেলা থেকে আগত দুই মুসল্লির মৃত্যু

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮
  • ১১০৫ পড়া হয়েছে

মৌলভীবাজারে আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হল আঞ্চলিক ইজতেমা

আব্দুল ওয়াদুদ, মৌলভীবাজার।।  দেশ ও জাতির শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় আয়োজিত তিন দিন ব্যাপী প্রথমবারের মত আঞ্চলিক ইজতেমা। শনিবার দুপুর ১২টা ৫০মিনিটের সময় শুরু হয় আখেরি মোনাজাত। দীর্ঘ আধাঘণ্টাব্যাপী এই মুনাজাত পরিচালনা করেন তাবলীগ জামাতের কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা ফারুক আহমদ। দেশ-বিদেশের হাজারো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠে আখেরি মোনাজাত। মোনাজাতে সৃষ্টিকর্তার কাছে মুসলিম উম্মাহর
সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। অতীতের সব ভুলের জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি বিশ্বের সব মুসলমানের মঙ্গল কামনা করা হয়। আখেরি মুনাজাতে অংশ নিতে ভোর থেকে ময়দানে উপস্থিত হন সহস্র মুসিল্ল। এসময় ময়দান ও আশপাশের সড়কগুলোতে অবস্থান নেন তারা। আশপাশে থাকা দালান-কোঠার ছাদেও নারী-পুরুষসহ অনেক মুসল্লিকে সমাপনি এই মুনাজাতে অংশ নিতে দেখা যায়।
উল্যেখ্য ২৫ জানুয়ারি(বৃহস্পতিবার) ফজরের নামাজ শেষে  আম বয়ানের মাধ্যমে শুরু হয় ইজতেমার মূল আনুষ্ঠানিকতা। এদিকে আঞ্চলিক এই ইজতেমা মাঠে গত শুক্রবার রাতে দুই মুসল্লি মারা গেছেন।মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহম্মদ শনিবার দুপুরে এ প্রতিবেদককে জানান, ইজতেমা মাঠে বয়োবৃদ্ধ দুই মুসল্লি গত শুক্রবার (২৬ জানুয়ারি) ব্রেইন স্ট্রোক করে মারা গেছেন। নিহতরা হলেন-বড়লেখা উপজেলার গাংকুল খনকার টিলা এলাকার মতিউর রহমান (৬৫) ও একই উপজেলার বড় ময়দান এলাকার সুরমান আলী (৭০)। শনিবার(২৭ জানুয়ারি) ফজরের নামাজের পর তাদের জানাজা ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT