1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
উপ-নির্বাচনে টিপু চৌধুরীর প্রার্থীতা ঘোষনা - মুক্তকথা
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রয়াত মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার।

উপ-নির্বাচনে টিপু চৌধুরীর প্রার্থীতা ঘোষনা

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ৯২১ পড়া হয়েছে

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি।। কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকা ও ধানের শীষ প্রার্থীর সাথে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন বরমচাল ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. খায়রুল আলম চৌধুরী টিপু। এ উপলক্ষে ১৩ নভেম্বর শুক্রবার রাত ৮টায় ইউনিয়নের মাধবপুর গ্রামে সাবেক মেম্বার ছালিক আহমদ গেদা’র বাড়িতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইউনিয়নের বিভিন্ন এলাকার ৫ শতাধিক মানুষ উপস্থিত হন এবং তাদের মতামত নিয়েই টিপু নিজের প্রার্থীতা ঘোষণা করেন।

কুলাউড়ায় উঠান বৈঠক করে নিজের প্রার্থীতা ঘোষনা করছেন টিপু চৌধুরী। ছবি: মুক্তকথা

সাবেক ইউপি সদস্য মো. বাছিদুর রহমান আনারের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সাইকুলের স ালনায় বৈঠকে বক্তব্য দেন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন, আওয়ামীলীগ নেতা ছালিক আহমেদ গেদা, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল লতিফসহ অনেকে।
স্বতন্ত্র প্রার্থী টিপু চৌধুরী বলেন, ছাত্রলীগের রাজনীতির পর দীর্ঘ ১০ বছর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। কোনদিনও তোষামোদির রাজনীতি করিনি। আমার দাদা এবং চাচাতো ভাই চেয়ারম্যান ছিলেন। তাদের দেখানো পথে আমিও এলাকার মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে ছিলাম। তাই আজ এলাকার লোকজনের চাপ ও সমর্থনে আমি প্রার্থীতা ঘোষণা করলাম।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT