1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
এ জেলার ৪টি আসনে ২২ জন প্রার্থী - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

এ জেলার ৪টি আসনে ২২ জন প্রার্থী

সৈয়দ বয়তুল আলী॥
  • প্রকাশকাল : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৬০৩ পড়া হয়েছে

প্রত্যাহার করেছেন- ৫ জন

মৌলভীবাজারের ৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ২২ জন প্রার্থী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের ৪টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ২২ জন প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ), তৃণমূল বিএনপি, ইসলামিক ঐক্যজোট, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট, বিকল্পধারা ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটসহ একাধিক স্বতন্ত্র প্রার্থী।

মৌলভীবাজার- ১ আসনে বর্তমান এমপি মো. শাহাবুদ্দিন(নৌকা), জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে আহমেদ রিয়াজ উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী মো. ময়নুল ইসলাম-প্রতীক(ট্রাক) এবং তৃণমূল বিএনপির মো.আনোয়ার হোসেন(সোনালী আঁশ)।

মৌলভীবাজার-২ আসনে নৌকা প্রতীকের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান(ট্রাক), স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. আব্দুল মতিন(কাঁচি), তৃণমূল বিএনপি থেকে সোনালী হাঁস প্রতীকে এম এম শাহীন, ইসলামী ঐক্যজোট থেকে মাওলানা আছলাম হোসাইন রাহমানী(মিনার), বিকল্পধারার মো. কামরুজ্জামান সিমু(কুলা) এবং ইসলামি ফ্রন্টের এনামুল হক মাহতাব(মোমবাতি) ও জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে আব্দুল মালিক। ১৭ তারিখ মনোনয়ন প্রত্যাহার করেন জাসদের প্রার্থী মো: বদরুল হোসেন।

মৌলভীবাজার-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জিল্লুর রহমান, জাসদের মশাল প্রতীকে আব্দুল মোসাব্বির(মশাল), ওয়ার্কাস পার্টির তাপস কুমার ঘোষ(হাতুড়ী), জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মো. আলতাফুর রহমান, সাংস্কৃতিক মুক্তি জোটের ফাহাদ আলম(ছড়ি), ইসলামী ফ্রন্টের আব্দুর রউফ(মোমবাতি), এনপিপির আবু বক্কর(আম)।

মৌলভীবাজার-৪ আসনে বর্তমান সাংসদ সাবেক হুইপ ও বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ(নৌকা),  ইসলামি ঐক্যফ্রন্টের আ. মুহিদ হাসানী(মোমবাতি) এবং ইসলামিক ঐক্যজোট মো. আনোয়ার হোসাইন(মিনার)।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT