1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
এই প্রথমবার টি-টোয়েন্টিতে ভারতকে হারাল বাংলাদেশ, নায়ক মুশফিক - মুক্তকথা
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই!

এই প্রথমবার টি-টোয়েন্টিতে ভারতকে হারাল বাংলাদেশ, নায়ক মুশফিক

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ৩ নভেম্বর, ২০১৯
  • ২৮২৮ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ।। টস জিতে বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ বলেছিলেন, শাকিব-তামিমের অনুপস্থিতিতে নিজেদের চেনানোর এটা দারুণ সুযোগ বাকিদের সামনে।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রোববার ঠিক সময়েই নয়াদিল্লিতে ভারত-বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি হয়ে গেলো। বিশ ওভারের খেলায় ভারতকে এই প্রথমবার হারাল বাংলাদেশ। সেই জয়ের নায়ক হলেন মুশফিকুর রহিম। মাহমুদুল্লাহ ছয় মেরে ম্যাচ শেষ করলেও মুশফিকুরের অপরাজিত ৬০ রানই মোটা দাগে তফাত গড়ে দিল। আটটি চার ও একটি ছয় মারের মধ্য দিয়ে এ জয় এল ৪৩ বলে।

অথচ শাকিব আল হাসান-তামিম ইকবালদের অনুপস্থিতিতে বাংলাদেশ দল কি পারবে খেলতে এমন কথোপকথন চলছিল বাংলাদেশের ক্রিকেটমোদী মহলে। মুশফিকুর রহিমের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল তা প্রমান করে দিল যে নিষ্ঠা থাকলে পারা যায়। দেখিয়ে দিল চোখে আঙ্গুল দিয়ে বিজয় নিয়ে আসা কঠিন তবে না পা‌ওয়ার কিছু নয়।
রবিবার নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত খেলায় ছয় উইকেট হারিয়ে ভারত তুলেছিল ১৪৮ রান। ১৪৯ রানে জয় নিশ্চিত করে তিন বল বাকি থাকতেই বাংলাদেশ পৌঁছে গেল বিজয়ের সীমানায়। জয় এল সাত উইকেটে। একইসঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেল মাহমুদুল্লাহর দল।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT