1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কমলগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগ নেতা আটক - মুক্তকথা
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি রাস ও নিঙোল চাকৌবা, খাসিয়া বর্ষবিদায়, শমশেরনগর বাজারে অগ্নিকান্ড। মণিপুরি মহা রাসলীলা উৎসবে মন্ত্রী নিতাই রায় চৌধুরী… সামাজিকভাবে নিষ্পত্তি করতে না পারলে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। লকডাউনের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল। শত প্রানের উচ্ছ্বাসে হয়ে গেলো লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’ হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা।

কমলগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগ নেতা আটক

প্রনীত রঞ্জন দেবনাথ
  • প্রকাশকাল : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৩৪৭ পড়া হয়েছে

পুলিশের হাতে আটক হলেন ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা
ইউপি সদস্য রিপুল ও শিপন


 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল(৩৫) ও মাধবপুর ইউনিয়ন পরিষদের সদস্য, পাত্রখোলা চা বাগান পঞ্চায়েত সভাপতি ও যুবলীগ নেতা দেবাশীষ চক্রবর্তী শিপন(৪২)কে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার পতনঊষার ইউনিয়নের ধোপাটিলা এলাকা থেকে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল ও মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের বাসা থেকে মাধবপুর ইউনিয়ন পরিষদের সদস্য, যুবলীগ নেতা দেবাশীষ চক্রবর্তী শিপনকে আটক করা হয়।

আটককৃত রাহাত ইমতিয়াজ রিপুল উপজেলার নছরতপুর এলাকার মৃত সাজ্জাদ হোসেন এর ছেলে ও দেবাশীষ চক্রবর্তী শিপন পাত্রখোলা চা বাগান এলাকার মৃত রমেশ চক্রবর্তীর ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, আটককৃতরা কমলগঞ্জ থানার মামলা নং-০৫ এবং ০৬ এর এজাহারভূক্ত আসামী। তিনি জানান, পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT