1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
করোনা প্রতিরোধে মৌলভীবাজারে সেনাবাহিনী ও পুলিশ, ৫ জুয়াড়ি আটক - মুক্তকথা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১

করোনা প্রতিরোধে মৌলভীবাজারে সেনাবাহিনী ও পুলিশ, ৫ জুয়াড়ি আটক

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ১১৬৭ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ।। সর্বশেষ হিসেবে পর্যটন, পাহাড়ি ও প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজারে হোম কোয়ারেন্টইনে রয়েছেন ৬৫১জন। বের হয়েছেন ৫২৯জন। মৌলভীবাজারের সিভিল সার্জন বৃহস্পতিবার বিষয়টি নিশ্চত করে জানান, এখনকার হিসেবে জেলায় খুব কম কোয়ারেন্টাইনে ঢুকছেন। বের হবার সংখ্যা সহসা বৃদ্ধি পাচ্ছে। এ পর্যন্ত জেলায় কোন করোনা আক্রান্তের রোগী পাওয়া যায়নি। এদিকে মৌলভীবাজারে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রামণ প্রতিরোধ সামাজিক দূরত্ব নিশ্চিত ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেনাবাহিনী ও পুলিশের তৎপরতা বৃদ্ধি পেয়েছে।
বৃহস্পতিবার শহরের কুসুবাগসহ বেশ কয়েকটি জনবহুল এলাকা ও গ্রামে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি জেলা পুলিশও করোনা প্রতিরোধে কাজ করছে। এসময় যানবাহন আটকিয়ে তল্লাশী করা হয়। অপ্রয়োজনে বের হওয়া বেশ কয়েকটি যানবাহনকে ভ্রাম্যমান আদালত জরিমানা করেছে। প্রয়োজন ছাড়া যাতে কেউ ঘর থেকে বের না হন এমন প্রচারনা চালানো হচ্ছে।

রাজনগরে জুয়ার আসর থেকে ৫ জুয়াড়ি আটক

রাজনগর উপজেলায় জুয়ার আসর থেকে ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের দাশপাড়া গ্রাম থেকে জুয়া চলাকালীন সময়ে তাদের আটক করে থানায় নিয়ে যায় রাজনগর থানা পুলিশ। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে বলেন, এরা দীর্ঘ দিন যাবৎ জুয়া খেলে আসছিল। পুলিশ যাতে তাদের ধরতে না পারে এ জন্য লোক ভাড়া দিয়ে তাদের নিরাপদ রাখছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাতে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো উপজেলার দাসঠিলা গ্রামের আব্দুল মন্নানের পুত্র সাজু মিয়া, একই গ্রামের তরিক মিয়ার পুত্র জাহাঙ্গির আলম, একই গ্রামের তুরাব মিয়া পুত্র তাহির মিয়া, ভুজবল গ্রামের আব্দুল মতলিব’র পুত্র মামুন মিয়া ও নন্দিউড়া গ্রামের হামিদ মিয়ার পুত্র আরকেছ মিয়া। আটকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওই ওসি।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT