1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। - মুক্তকথা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১

কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা।

কাওছার ইকবাল।
  • প্রকাশকাল : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ পড়া হয়েছে

দুই উপজেলা যুবদলের শীর্ষ ৯ নেতাকে কারণ দর্শানোর বিজ্ঞপ্তি।
কঠোর সাংগঠনিক ব্যবস্থার হুঁশিয়ারি।


‎
কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা এবং দায়িত্ব অবহেলার অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা এবং পৌর যুবদলের শীর্ষ ৯ জন নেতাকে কারণ দর্শানো(শোকজ) বিজ্ঞপ্তি পাঠিয়েছে মৌলভীবাজার জেলা যুবদল।

‎কারণ দর্শানোর নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল।

‎নোটিশপ্রাপ্ত নেতারা হলেন, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবদুল মোহিত কদর ও সদস্য সচিব টিটু আহমেদ, শ্রীমঙ্গল পৌর যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মীর এম এ কালাম ও সদস্য সচিব প্রণব বৈদ্য, কমলগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাহবুবুর রহমান, কমলগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রূমন আলী ও সদস্য সচিব মীর খালেদুর রহমান।

‎গত বুধবার (২৩ সেপ্টেম্বর) জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক এম এ মুহিত-এর নির্দেশক্রমে দপ্তর সম্পাদক হাবিবুর বাশার স্বাক্ষরিত পৃথক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

‎জেলা যুবদল সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত সাম্প্রতিক কর্মসূচিসমূহ উক্ত নেতৃবৃন্দ নিজ নিজ ইউনিটে পালন করেননি। এ ধরনের আচরণকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও দায়িত্ব অবহেলা উল্লেখ করে বলা হয়, এতে সংগঠনকে দুর্বল করা হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে নির্দেশ দেওয়া হয়েছে, কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার লিখিত জবাব আগামী ৭(সাত) কার্যদিবসের মধ্যে জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট সশরীরে উপস্থিত হয়ে জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT